ঢাকাবুধবার , ২৫ মার্চ ২০২০
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

বাঘারপাড়ায় করোনা প্রতিরোধে মাস্ক, সাবান ও লিফলেট বিতরণ

admin
মার্চ ২৫, ২০২০ ৩:৪৪ পূর্বাহ্ণ
Link Copied!

বাঘারপাড়া (যশোর) প্রতিনিধি: যশোরের বাঘারপাড়ায় করোনা ভাইরাস প্রতিরোধে মাস্ক, সাবান ও লিফলেট বিতরণ করা হয়েছে। মঙ্গলবার দিনব্যাপি উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান বিথীকা বিশ্বাসের নিজস্ব অর্থায়নে উপজেলার বিভিন্ন স্থানে এ উপকরণ বিতরণ করেন।

এদিন উপজেলা সদরের চৌরাস্তা মোড়, খাজুরা বাজার, বন্দবিলা, নারিকেলবাড়িয়া, রায়পুর, জামদিয়া ও ধলগ্রাম ইউনিয়নের বিভিন্ন বাজারে এ মাস্ক, সাবান ও লিফলেট বিতরণ করেন। এসময় মহিলা ভাইস চেয়ারম্যান বিথীকা বিশ্বাস করোনা ভাইরাস প্রতিরোধে মাস্ক, সাবান বিতরণের পাশাপাশি সকলকে সচেতন হওয়ার আহবান জানান।

এসময় তার সাথে ছিলেন, বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির (মার্কসবাদী) যশোর জেলা শাখার সদস্য কমরেড বিপুল বিশ্বাস, কমরেড মলয় বিশ্বাস, কমরেড সীমান্ত ঘোষ ও কমরেড দিপা বিশ্বাস প্রমুখ।

স/এষ্