ঢাকাবুধবার , ২৫ মার্চ ২০২০
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

নিষেধাজ্ঞ অমান্য করে শিমুলীয়া-কাঠালবাড়ী নৌ-রুটে চলছে সি-বোট

admin
মার্চ ২৫, ২০২০ ৩:৩৩ পূর্বাহ্ণ
Link Copied!

এম এম রহমান,মুন্সীগঞ্জ: করোনা ভাইরাস সংক্রামন এড়াতে মঙ্গলবার সকাল থেকে সরকারী ভাবে বন্ধ করে দেয়া হয়েছে শিমুলীয়া-কাঠালবাড়ী নৌ-রুট চলচলকারী সকল যানবাহন। তবে অসাধু সি-বোট মালিক ও চালকরা চালিয়ে যাচ্ছে তাদের নৌ-যান গুলো। এতে করে নদী পাড়াপাড়ে সি-বোট ঘাটে যাত্রীদের উপচে পরা ভীড় লক্ষ করা গেছে। করোনা অজুহাতে সিবোট ভাড়াও নিচ্ছে দ্বীগুন। এ যেন দেখার কেউ নাই।

স্থানীয়রা জানায়,করোনা ভাইরাস সংক্রামন ঠেকাতে সরকারী ভাবে এই নৌরুটের সকল নৌযান বন্ধ ঘোষনা করা হয়েছে। কিন্তু ঘাট ইজারাদার আওয়ামীলীগ নেতা আশ্ররাফ হোসেন তা মানছেন না।তিনি তার সকল সিবোট চলাচলা স্বচল রেখেছেন ভাড়াও নিচ্ছে দ্বীগুন এ যেন মগের মুল্লুক।

এক সি-বোট যাত্রী কাশেম বলেন,করোনা মোকাবেলায় সরকার যে সিদ্ধান্ত নিয়েছে তা মানছেনা ঘাট ইজারাদার। যাত্রীদের চাপ বেশি দেখে অসাধু এই ইজারাদার জনপ্রতি সি-বোট ভাড়া নিচ্ছে আড়াই শত থেকে ৩ শত টাকা। যার ভাড়া হওয়ার কথা দেড়শ থেকে একশত ৮০ টাকা।

এব্যাপারে ঘাট ইজারাদার আশ্ররাফ হোসেন বলেন, সরকারী নির্দেশনা মেনে বিকাল থেকে সি বোট চলাচল বন্ধ রেখেছি। এরপরও যদি কেউ চালায় তার বিরুদ্ধে সরকার আইনী ব্যবস্থা নিচ্ছে না কেন?

সিমিত আকারে ফেরি চালু রাখার কথা জানিয়ে লৌহজং উপজেলা নির্বাহী কর্মকর্তা কাবিরুল ইসলাম বলেন,মঙ্গলবার দুপুর থেকে লঞ্চ,সিবোট ও ট্রলার বন্ধ করে দেয়া হয়েছে। নিষেধাজ্ঞা অমান্য করে কেউ যাত্রী পাড়াপাড়ে নৌযান চালালে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হবে।

স/এষ্