এম এম রহমান,মুন্সীগঞ্জ : সংকট দেখিয়ে মুন্সীগঞ্জের বিভিন্ন বাজারে নিত্য প্রয়োজনীয় দ্রব্য মূল্যের দাম বৃদ্ধি করেছিলো অসাধু ব্যবসায়ী চক্র। চাল,ডাল,ভোজ্য তেল,আধা,রসুন,চিনি,হলুদ,মরিচসহ বিভিন্ন নিত্য প্রয়োজনীয় সামগ্রীর দাম অধিক বৃদ্ধি করা হয়।
পাশাপাশি করোনা আতংকে পন্যের দাম আরো বাড়বে এই বিশ্বাসে সাধারন মানুষ অধিক পরিমান নিত্য পন্য কিনে মজুদ করতে শুরু করে। একজনে দেখে আরেকজন এভাবেই পুরো জেলায় শুরু হয় অধিক পরিমান পন্য কেনার হিড়িক। উপচে পড়া ভিড় জমে হাট বাজারগুলোতে ।
ক্রেতাদের অতিরিক্ত চাহিদার কারনে অসাধু ব্যবসায়ীরা বাড়িয়ে দেন সকল নিত্য পন্যের দাম। এতে করে জেলার হাট বাজারগুলোতে কৃতিম সংকট সৃষ্টি হয়। জেলা প্রশাসন গুরুত্বসহকারে বাজারের দ্রব্যমূল্য নিয়ন্ত্রনে জেলার পাইকারী ও খুচরা বাজারগুলোতে অভিযান পরিচালনা করে। শনিবার জেলা প্রশাসক মনিরুজ্জামান তালুকদারের নেতৃত্বে বিশাল একটি অভিযান পরিচালিত হয়।
অভিযানে জেলা পুলিশ সুপার আব্দুল মোমেন পিপিএমও ছিলেন। এ সময় জেলা প্রশাসক ৫টি পাইকারী দোকানকে ৫৫ হাজার টাকা জরিমানা ও একটি দোকানে সিলগালা করে দেন। পাশাপাশি বাজারগুলোতে নিত্য পন্যের দাম বেশী না রাখার জন্য কড়া হুশিয়ারি দেন। ক্রেতাদের কাছে অতিরিক্ত পন্য বিক্রি নিষেধ করেন। পাশাপাশি জেলার সকল বাজারগুলোতে প্রশাসনের লোক মনিটরিং করেন।
এতে করে মুন্সীগঞ্জ জেলার সকল উপজেলার হাট বাজারে এখন নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম নিয়ন্ত্রনে চলে আসছে। এতে করে ক্রেতা সাধারন সেই আগের দামেই সব ধরনের পন্য কিনতে পারছে। ক্রেতারা এখন চাহিদার অতিরিক্ত পন্য কিনছেনা । বাজারগুলোর সার্বিক পরিস্থিত আগের রূপেই ফিরেছে।
সরেজমিনে মুন্সীগঞ্জ জেলা শহরের গুরুত্বপূর্ন পাইকারী ও খুচরা হাট বাজার বাজারগুলোতে গিয়ে দেখা যায়, বাজারগুলোতে নেই আগের মত ক্রেতা । দোকারদাররাও বলছে হুমরি খেয়ে পড়া ক্রেতাদের কোন চাপ ন্ইে। সঠিক দামেই বিক্রি হচ্ছে সকল নিত্য পন্য। কেউ আর আগের মত কিনছেনা ৩/৪ বস্তা করে চাল।
করোনা ভাইরাস আতঙ্কের পূর্বে মিনিকেট চাল ৫০ কেজির প্রতি বস্তার দাম ছিলো ২৪শত টাকা । মাঝখানে বিক্রি হয় ২৭ শত ৫০ টাকা । এখন সেই আগের দামেই। বাসমতি চাল ২৯ শত টাকার পরির্বতে ৩২ শত টাকায় বিক্রি হতো। ,২৮ চাল ১৮শত টাকার পরিবর্তে বিক্রি হচ্ছে ২ হাজার ও মোটা চাল ১৬ শত টাকার পরিবর্তে ১৯ শত টাকায় বিক্রি হতো। অভিযানের পর থেকেই পূর্বের দামে পৌছে গেছে সকল নিত্য পন্যের দাম। কমেছে ভোজ্য তেল, চিনি ও ডালের দাম।
কাঁচা বাজারগুলোতে সবজির দামও মোটামুটি নিয়ন্ত্রনে রয়েছে । তাছাড়া সর্বরাহের অযুহাত দেখিয়ে বাড়ানো হয়েছে সব ধরনের মাছের মাছ। পাশাপাশি নিযন্ত্রনে রয়েছে গরু মুরগীর দাম। গরুর মাংশ ৫৫০ টাকা কেজি। বয়লার মুরগীর দাম কেজি প্রতি ১১৫ টাকা, লাল কক কেজি প্রতি ১৬৫ টাকা, সাদা কক প্রতি কেজি ১৮০ টাকা এবং খাসি মুরগী বিক্রি হচ্ছে ২০৫ টাকা কেজি।
অনুসন্ধানেকালে একাধিক ক্রেতা স্বস্থি প্রকাশ করে বলেন, প্রশাসনের কঠোর হস্তক্ষেপের কারনে আমরা নিত্য পন্য সঠিক দামেই কিনলাম। গতকাল সকালে পেঁয়াজ কিনেছি ৭০ টাকা কেজি। আজকে কিনলাম ৪৫ টাকা কেজি। মোটামুটি সকল পন্যের দাম নিযন্ত্রনে আছে। কোন ক্রেতা আর আগের মত অতিরিক্ত পন্য কিনছেনা। প্রশাসনের এই কার্যক্রমের সুফল পেয়ে বাজারে আসা সকল ক্রেতারাই খুশি।
অন্যদিকে করোনা থেকে নিরাপদে থাকার জন্য হ্যান্ড স্যানিটাইজার জেলার কোথাও খুঁজে পাচ্ছেনা ক্রেতারা । এই বিষয়টিতেও প্রশাসনের নজরে আসা উচিৎ বলে মনে করছেন সাধারন মানুষ।
জেলা প্রশাসক মনিরুজ্জামান তালুকদার বলেন, জেলার প্রতিটা উপজেলার বাজারগুলো নিযমিত মনিটরিং করা হচ্ছে। কোথাও অতিরিক্ত মূল্য রাখা হচ্ছেনা। উপজেলা পর্যায়ে ভ্রাম্যমান আদালতের টিম মাঠে রয়েছে। কোন অসাধু ব্যবসায়ী যদি নিত্য পন্যের দাম বেশী রাখে তাহলো কঠোর আইনী ব্যবস্থা নেয়া হবে।
স/এষ্

