এম এম রহমান,মুন্সীগঞ্জ : মুন্সীগঞ্জ জেলার ৬টি উপজেলায় বিভিন্ন দেশ থেকে আসা ১৫২ জনকে ইতিমধ্যে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছিলো। গত ২৪ ঘন্টায় নতুন করে আরো ১৪৬ জন প্রবাসীকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়।
এ নিয়ে এই পর্যন্ত মুন্সীগঞ্জ জেলায় মোট ২৯৮ জনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। সম্প্রতি করোনা আতংকে বিভিন্ন দেশ থেকে আসা এসব প্রবাসীদেরকে শনাক্ত করেছে জেলা সিভিল সার্জন অফিস। এর মধ্যে ৭ জনকে তালিকা থেকে বাদ দেয়া হয়েছে। বর্তমানে জেলায় ২৯১ জন রয়েছে হোম কোয়ারেন্টাইনে।
তবে জেলা এবং উপজেলা পর্যায়ের কোভিট -১৯ কোয়ারেন্টাইন ও আইসোলেশন ওয়ার্ডগুলোতে এখনও কোন রোগী ভর্তি হয়নি। বিষয়টি নিশ্চিত করে মুন্সীগঞ্জ জেলার সিভিল সার্জন ডা: মো: আবুল কালাম আজাদ।
স/এষ্

