ঢাকাশনিবার , ২১ মার্চ ২০২০
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

মুন্সীগঞ্জে গাঁজা চাষীদের হামলায় গুরুত্বর আহত ১

admin
মার্চ ২১, ২০২০ ২:০০ পূর্বাহ্ণ
Link Copied!

মুন্সীগঞ্জ প্রতিনিধি: মুন্সীগঞ্জ সদর উপজেলার চর মুক্তারপুর গ্রামে গাঁজা চাষীদের হামলায় নুরুল হক দেওয়ান (৩৮) নামের একজন গুরুত্বর আহত হয়েছে। বৃহস্পতিবার রাত সাড়ে ৮ টার দিকে চর মুক্তারপুর মসজিদের সামনে এ ঘটনা ঘটে। আহত নুরুল হক চর মুক্তারপুর গ্রামের জলিল দেওয়ানের পুত্র।

স্থানীয় এবং আহতদের পরিবার সুত্রে জানাযায়, চর মুক্তারপুর এলাকার মজিবুর হাওলাদার তার গরুর ফার্মের চারপাশে ২০/৩০টি গাঁজার চারা রোপন করে। আহত নুরুল হকের বাসাটি ছিলো ফার্মের পাশেই । স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ডিবি পুলিশের একটি টিম গাছগুলোকে জব্দ করে নিয়ে আসে।

এ সময় ডিবি পুলিশের উপস্থিতিতে মাদক বিরোধী কমিটির সাধারন সম্পাদক মজিবুরের নির্দেশে ইয়ার আলী, জামাই শাহ আলী, মোচন হাওলাদার, শাহ আলী হাওলাদার, শাহ আলমসহ ১০-১২ জনের একটি গ্রুপ নুরুল হক দেওয়ানের উপর হামলা চালায়। হামলাকারীদের অভিযোগ নুরুল হক দেওয়ান ডিবি পুলিশকে খবর দিয়েছে। নুরুল হককে সংবাদদাতা হিসাবে সন্ধেহ করেই এই হামলা চালানো হয়। নুরুল হক দেওয়ানকে পিটিয়ে, কিল, ঘুষি মেরে রক্তাক্ত জখম করে।আহত নুরুল হক দেওয়ানকে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে। এ ঘটনায় নুরুল হকের স্ত্রী বাদী হয়ে মুন্সীগঞ্জ সদর থানায় লিখিত অভিযোগ দিয়েছে।

ডিবি পুলিশের এ এস আই রায়হান জানান, গোপন সংবাদের ভিত্তিতে গরুর ফার্মের চারপাশ থেকে আনুমানিক ২০ টি গাঁজার গাছ জব্দ করে নিয়ে আসছি। আমাদের উপস্থিতিতে দু”পক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়। আমরা চলে আসার পর মারামারির ঘটনা ঘটেছে।

এ ঘটনায় বিষয়ে জানতে চেয়ে মজিবুর হাওলাদারকে একাধিবার ফোন করলেও তিনি ফোন রিসিভ করেনি।
মুন্সীগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আনিচুর রহমান জানান, এ ঘটনায় এখনও কোন লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনী ব্যবস্থা নেয়া হবে।

স/এষ্