অন্তর সরকার : ময়মনসিংহ জেলার , তারাকান্দা উপজেলার, ৬ নং ঢাকুয়া ইউনিয়ন, বহেড়াতলী গ্রামে জন্ম গ্রহণ করেছে ছোট মুজিবর। গত বছর জাতীর জনক বঙ্গবন্ধুর জন্মদিনে কৃষ্ণ মিত্র ও তিথি দম্পতির কোল আলোকিত করে জন্মগ্রহণ করে ছোট মুজিবর।
এবছর ১৭ মার্চ নিজের প্রথম জন্মদিন ছোট মুজিবরের জীবনের বিশেষ ভাবে স্মরণীয় হয়ে থাকবে। পুরো দেশ যখন মেতেছিল বঙ্গবন্ধুর শতমত জন্মদিন পালন করার বিশেষ মূহুর্তে। সেই একি ক্ষণে ঘরোয়ার পরিবেশে পালন করা হয় ছোট এই মুজিবর।
১৯২০ সালের ১৭মার্চ বর্তমান গোপালঞ্জ জেলার টুঙ্গিপাড়ায় জন্মগ্রহণ করেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।
ছোট মুজিবরের বাবা কৃষ্ণ মিত্র জানান, আমি বঙ্গবন্ধুকে খুব ভালোবাসি। অনেক আগে থেকেই চিন্তা করে রেখে ছিলাম আমার ছেলে হলে নাম রাখব মুজিবর।
তার প্রতি ভালোবাসা থেকেই আমার সন্তানের নাম রেখেছি মুজিবর, বঙ্গবন্ধু আদর্শে বেড়ে উঠবে আমার সন্তান এটাই আমার আশা। নতুন প্রজন্মের অন্তরে বঙ্গবন্ধুর চেতনা নিয়ে বাংলার প্রতিটি ঘরে ঘরে জাতীর জনকের আদর্শে বেড়ে উঠুক নতুন প্রজন্ম এমনটাই প্রত্যাশা করেন কৃষ্ণ মিত্র।
স/এষ্

