ঢাকারবিবার , ১৫ মার্চ ২০২০
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

বোয়ালমারীতে ভোক্তা অধিকার দিবস পালিত

admin
মার্চ ১৫, ২০২০ ৭:৪২ অপরাহ্ণ
Link Copied!

হাসান মাহমুদ মিলু, বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি : সারাদেশের ন্যায় ফরিদপুরের বোয়ালমারী উপজেলা প্রশাসন ও ক্যাবের আয়োজনে জাতীয় ভোক্তা অধিকার দিবস পালিত হয়েছে। মুজিব বর্ষের অঙ্গিকার, সুরক্ষিত ভোক্তা অধিকার প্রতিপাদ্য কে সামনে রেখে রোববার (১৫.০৩.২০) বিকেলে একটি র‌্যালি পৌর শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

বোয়ালমারী উপজেলা নির্বাহী অফিসার ঝোটন চন্দ্রের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, বোয়ালমারী পল্লী বিদ্যুৎ সমিতির ডেপুটি জেনারেল ম্যানেজার মো. সানোয়ার হোসেন, অধ্যক্ষ লিয়াকত হোসেন, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নার্গিস জাফরী, মহিলা কলেজের উপাধ্যক্ষ খন্দকার আবু মোরসালিন, সহকারী অধ্যাপক মো. আলমগীর হোসেন, সাংবাদিক এড. কোরবান আলী, কাজী আমিনুল ইসলাম, আমির চারু বাবলু, ক্যাবের সভাপতি মুহাব্বত জান চৌধুরী, সাধারণ সম্পাদক নুরইসলাম, সাংগঠনিক সম্পাদক মো. ইলিয়াস মোল্যা, আনিস প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন ক্যাবের যুগ্ন সাধারণ সম্পাদক নুরুল ইসলাম।

স/এষ্