ঢাকারবিবার , ১৫ মার্চ ২০২০
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

সালথা’য় ভোক্তা-অধিকার দিবস উদযাপন

admin
মার্চ ১৫, ২০২০ ৭:২২ অপরাহ্ণ
Link Copied!

আবু নাসের হুসাইন, সালথা প্রতিনিধি: মুজিব বর্ষের অঙ্গীকার, সুরক্ষিত ভোক্তা-অধিকার। এই স্লোগানকে সামনে রেখে ফরিদপুরের সালথায় বিশ্ব ভোক্তা-অধিকার দিবস ২০২০ উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে রবিবার সকাল ১০টায় উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র্যালি বের করা হয়। পরে উপজেলা হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান মোঃ ওয়াদুদ মাতুব্বর, উপজেলা প্রকৌশলী তৌহিদুর রহমান, উপজেলা পাট উন্নয়ন কর্মকর্তা আব্দুল বারী, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি হাবিবুর রহমান হামিদ, গট্রি ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান লাবলু, সালথা বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক ছরোয়ার হোসেন বাচ্ছু, উপজেলা অফিস সুপারিনটেন আবু সাঈদ, মুক্তিযোদ্ধা জাকির হোসেন, আঃ কাদের মোল্যা প্রমুখ।

আলোচনা সভায় বক্তারা বলেন, মুজিব বর্ষের অঙ্গিকার, সুরক্ষিত ভোক্তা-অধিকার। ভোক্তা-অধিকার নিশ্চিত করতে সবাইকে একসাথে কাজ করতে হবে। দোকানে কোন পন্য কিনতে গেলে পণ্যের গায়ে মেয়াদ এবং মূল্য দেখে কিনতে হবে। কোন দোকানদার ন্যায্য মূল্যের চেয়ে বেশি দাম নিলে উপজেলা প্রশাসনকে জানাবেন। উপজেলা প্রশাসন দ্রুত ব্যাবস্থা গ্রহন করবেন। সভায় উপজেলা সদর বাজারের বিভিন্ন দোকানদার বৃন্দ উপস্থিত ছিলেন।

স/এষ্