ঢাকাশনিবার , ১৪ মার্চ ২০২০
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

ফরিদপুরে পল্লী কবি জসীমউদ্দীন’র ৪৪ তম মৃত্যুবার্ষিকী পালিত

admin
মার্চ ১৪, ২০২০ ১১:৫৬ অপরাহ্ণ
Link Copied!

হারুন-অর-রশীদ,ফরিদপুর প্রতিনিধি : নানা আয়োজনের মধ্যে দিয়ে ফরিদপুরে পল্লীকবি জসীমউদ্দীন এর ৪৪তম মৃত্যুবার্ষিকী পালন করা হয়েছে।

শনিবার (১৪ মার্চ) সকাল ৮টায় ফরিদপুর সদর উপজেলার অম্বিকাপুর ইউনিয়নের গোবিন্দপুর গ্রামে পল্লীকবির কবরস্থানে পুষ্পার্ঘ অর্পণ করেন জেলা প্রশাসক অতুল সরকার, পুলিশ সুপার মো. আলিমুজ্জামান, আনসার উদ্দিন উচ্চ বিদ্যালয়সহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন।

এ সময় কবি’র স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।

পুষ্পার্ঘ অর্পণ শেষে কবি’র বাড়ির প্রাঙ্গণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। অতিরিক্ত জেলা প্রশাসক রোকসানা রহমানের সভাপতিত্বে আয়োজনে প্রধান অতিথি ছিলেন, ফরিদপুরের জেলা প্রশাসক অতুল সরকার। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, পুলিশ সুপার মো. আলিমুজ্জামান, অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ আসলাম মোল্লা, বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট দীপক কুমার রায়, অতিরিক্ত পুলিশ সুপার জামাল পাশা, প্রফেসর এম এ সামাদ, প্রফেসর মোহাম্মদ শাহজাহান, ফরিদপুর সদর উপজেলা নির্বাহী অফিসার মো. মাসুম রেজা প্রমুখ।

এছাড়াও জেলা প্রশাসন ও পুলিশ বাহিনীর বিভিন্ন কর্মকর্তা, সরকারি বিভিন্ন দপ্তর, কবি পরিবারের সদস্যবৃন্দ, আনসার উদ্দিন উচ্চ বিদ্যালয়ের শিক্ষক- শিক্ষার্থীবৃন্দ, সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ সহ স্থানীয় ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।

উল্লেখ্য ১৯৭৬ সালের ১৪ মার্চ এই দিনে কবি ঢাকায় ইন্তেকাল করেন। পরে তাঁকে ফরিদপুর সদর উপজেলার অম্বিকাপুর ইউনিয়নের গোবিন্দপুরে পৈত্রিক বাড়িতে তাঁর প্রিয় ডালিম গাছের তলায় দাফন করা হয়।

স/এষ্