ঢাকাশনিবার , ১৪ মার্চ ২০২০
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

বাঘারপাড়ার খাজুরায় পৃথক পৃথক সড়ক দূর্ঘটনায় ৩ জননিহত

admin
মার্চ ১৪, ২০২০ ২:৪৮ পূর্বাহ্ণ
Link Copied!

বাঘারপাড়া প্রতিনিধি : যশোরর বাঘারপাড়ার খাজুরা এলাকায়  পৃথক পৃথক স্থানে ৩ টি সড়ক দূর্ঘটনায় ৩ জন নিহত হয়েছে। শুক্রবার সকালে যশোর-ঢাকা মহাড়কের গাইদঘাট নামক স্থানে কভার্ডভ্যানের চাপায় গাইদঘাট গ্রামের সুরে বিশ্বাস (৭০) নামে এক পথচারী নিহত হয়।

স্থানীয়রা জানায়, ভোর ৬টার সময় যশোর থেকে ছেড়ে আসা মাগুরামুখী একটি কাভার্ডভ্যান অন্য গাড়ীকে অতিক্রম করতে গেলে সড়কের পাশে থাকা সুরে বিশ্বাসকে চাপা দেয়। স্থানীয়রা তাকে দ্রুত যশোর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। চিকিৎসাধীন অবস্থায় বিকেল ৪টা তার মৃত্যু হয়।

একই সড়কের সীমাখালী ফুয়েল পাম্পের সামনে বিকাল ৪টায় দিকে ঢাকা থেকে ছেড়ে আসা যশোরগামী  ঢাকা মেট্রো-ব-১৫-২০৮৭ (রয়েল পরিবহন) নিয়ন্ত্রন হারিয়ে সড়কের পাশের গাছের সঙ্গে সজোরে ধাক্কা লাগলে ঘটনাস্থলেই পরিবহনের যাত্রী কুমিল্লার মুরাদনগর উপজেলার দিঘিরপাড়া গ্রামের রনজিত দেবনাথের ছেলে অভিময় দেবনাথ (২৮) নিহত হয়।

অপরদিকে সকাল ৮টার দিকে বাঘারপাড়া-কালীগঞ্জ মহাসড়কের যাদবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে নছিমন ও লাটা হাম্বার (তিন চাকার ইঞ্জিন চালিত) গাড়ির সাথে মুখোমুখি সংঘর্ষে জিঞ্জার বিশ্বাস গুরুতর অাহত হন। সে যশোর সদর উপজেলার জগমহনপুর গ্রামের জলিল বিশ্বাসের ছেলে। স্থানীয়রা তাকে উদ্ধার করে  যশোর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু ঘটে।

এ ব্যাপারে খাজুরা পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই জুম্মান খান সাংবাদিকদেরকে জানান যে, খবর পাওয়া মাত্রই তিনি ফোর্স নিয়ে তিনটি স্থানেই পৌছান এবং অাহতদেরকে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা গ্রহন করেন। তিনি অারও জানান, এর মধ্যে দুজন চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে এবং একজন ঘটনাস্থলেই মারা যায়।

স/এষ্