ঢাকাশুক্রবার , ২৮ ফেব্রুয়ারি ২০২০
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

বাঘারপাড়ায় সড়ক দূর্ঘটনায় ২জন নিহত , আহত ৪

admin
ফেব্রুয়ারি ২৮, ২০২০ ১০:০০ অপরাহ্ণ
Link Copied!

বাঘারপাড়া (যশোর) প্রতিনিধি : যশোর-মাগুরা মহাসড়কের খাজুরার গাইদঘাট কোল্ড স্টোরেজের সামনে সড়ক দূর্ঘটনায় ২জন নিহত হয়েছে। নিহতরা হলেন যশোরের বাঘারপাড়ার গাইদঘাট ঘোপপাড়ার মৃত মুজিবর শিকদারের স্ত্রী বুদ্ধি প্রতিবন্ধী ফুল বড়ু বেগম (৭০) ও ট্রাকের ড্রাইভার মাগুরার শালিখার হরিশপুর দেয়াডাঙ্গার আব্দুল লতিফের ছেলে আল-আমিন (২৫)। এ সময় ট্রাকের পেছনে বগিতে থাকা ৪জন শ্রমিক আহত হয়।

আহতরা হলেন হরিশপুর দেয়াডাঙ্গার ইজাজ বিশ্বাসের ছেলে মেহেদী হাসান (২২), একই গ্রামের নুর আলীর ছেলে আলী হামজা (২৪), কুবাদ আলীর ছেলে মাসুম বিল্লাহ (২২) ও এসকেন মোল্লার ছেলে লিমন হোসেন (১৯)। শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে।

প্রতক্ষ্যদর্শী সুত্রে জানায়, যশোর থেকে ছেড়ে আসা মাগুরার সিমাখালী চিত্রা ব্রিকস্রে ইট বহনকারী যশোর-ট-১১-৫৩১৬ ট্রাকটি বুদ্ধি প্রতিবন্ধী পথচারী ফুল বড়ুকে চাপা দেয়। এ সময় ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে একটি রেইন্টি গাছে ধাক্কা লাগলে ট্রাক চালক আল-আমিন গাছের চাপায় ঘটনা স্থলে মারা যান।

এদিকে দূর্ঘটনায় খবর পেয়ে খাজুরা পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই জুম্মান খান সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে পৌঁছে নিহত পথচারীর লাশ উদ্ধার করে। পরে বাঘারপাড়া থানা পুলিশ ও ফায়ার সার্ভিসকে খবর দেয়। যশোর ও বাঘারপাড়া ফায়ার সার্ভিসের দু’টি ইউনিট এসে ট্রাক ও গাছের মাঝে আটকে থাকা চালকের লাশ স্প্রেডার মেশিনের সাহায্যে উদ্ধার করে। এসময় আহতের যশোর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এর পরপরই বারোবাজার হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে হাজির হয়।

খাজুরা পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই জুম্মান খান দু’জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, নিহতের পরিবারের আবেদনের পেক্ষিতে লাশ ময়নাতদন্ত ছাড়াই তাদের হাতে হস্তান্তর করা হয়েছে।

স/এষ্