ঢাকামঙ্গলবার , ১৮ ফেব্রুয়ারি ২০২০
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

শহীদ শামসুজ্জোহা দিবসে রাবিতে আদিবাসী ছাত্র পরিষদের শ্রদ্ধাঞ্জলি

admin
ফেব্রুয়ারি ১৮, ২০২০ ১০:৪১ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিনিধি : ১৮ ফেব্রুয়ারি শহীদ বুদ্ধিজীবী ড. শামসুজ্জোহার ৫১তম মৃত্যু বার্ষিকীতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেছে আদিবাসী ছাত্র পরিষদ রাজশাহী বিশ্ববিদ্যালয় কমিটি। আজ মঙ্গলবার সকাল ৯ টায় রাবিতে শহীদ শামসুজ্জোহার বেদিতে এই শ্রদ্ধার্ঘ অর্পণ করা হয়। শ্রদ্ধাঞ্জলি অর্পণ শেষে ড. শামসুুজ্জোহার আত্মার শান্তি কামনায় এক মিনিট নিরবতা পালন করা হয়।

এসময় উপস্থিত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা ড. লায়লা আরজুমান বানু, জাতীয় আদিবাসী পরিষদ কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক সূভাষ চন্দ্র হেমব্রম, সদস্য বিভূতী ভূষণ মাহাতো, আদিবাসী ছাত্র পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি নকুল পাহান, রাজশাহী বিশ^বিদ্যালয় কমিটির সভাপতি রতিশ টপ্য, কেন্দ্রীয় দপ্তর সম্পাদক পলাশ পাহান, রাবি সহ-সভাপতি সুরতি সিং, উজ্জল তিগ্যা, সাধারণ সম্পাদক উজ্জল মাহাতো, দপ্তর সম্পাদক রাজেশ মাহাতো, ক্রীড়া সম্পাদক নয়ন পাহান প্রমূখ।

সংক্ষিপ্ত আলোচনায় বক্তারা বলেন, ড. শামসুজ্জোহা বাংলাদেশে প্রথম শহীদ বুদ্ধিজীবী যিনি ১৯৬৯ সালের ১৮ ফেব্রুয়ারি ছাত্র-জনতার আন্দোলনে ছাত্রদের রক্ষা করতে গিয়ে পাকিস্তানি বাহিনীর গুলিতে নিহত হন। তাঁর এই আত্মত্যাগ বাংলাদেশের ইতিহাসে চির স্মরণীয় হয়ে থাকবে।

স/এষ্