ঢাকাশনিবার , ২৫ মার্চ ২০১৭
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর

বাঘারপাড়ায় বঙ্গবন্ধু গ্রাম ডাক্তার পরিষদের সমাবেশ অনুষ্ঠিত

admin
মার্চ ২৫, ২০১৭ ১:৪৬ অপরাহ্ণ
Link Copied!

সাঈদ ইবনে হানিফ- বাঘারপাড়া (যশোর) প্রতিনিধি:

বাংলাদেশ গ্রাম ডাক্তার কল্যাণ সমিতি (আরএমপি) ডাক্তারদের সমন্বয়ে গঠিত, বঙ্গবন্ধু গ্রাম ডাক্তার পরিষদের বাঘারপাড়া উপজেলা কার্য্যনির্বাহী কমিটির এক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল ২৫ মার্চ, সকাল ১০ টায় স্থানীয় রাহিমা হাসপাতালে অস্থায়ী কার্র্য্যালয়ে উপজেলার ৯টি ইউনিয়নের সভাপতি, সাধারণ সম্পাদক সহ দায়িত্বপ্রাপ্ত গ্রাম ডাক্তারদের উপস্থিতিতে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা সিনিয়র সহ-সভাপতি গ্রাম ডাক্তার আঃ মান্নান বিশ্বাস, উপজেলা সাধারণ সম্পাদক গ্রাম ডাক্তার হাফিজুর রহমান, জেলা ও তথ্য বিষয়ক সম্পাদক গ্রাম ডাঃ আবু সাঈদ ইবেন হানিফ, নারকেল বাড়িয়া ইউনিয়ন সভাপতি হারুন অর রশিদ, ছাতিয়ানতলা ইউনিটের ডাঃ মাহমুদ আলী, বাসুয়াড়ী ইউনিটের মনিরুজ্জামান, অশোক মজুমদার প্রমুখ। সমাবেশে গ্রাম ডাক্তারদের দক্ষতা ও অভিজ্ঞতা বাড়ানোর জন্য স্বাস্থ্য শিক্ষামূলক সভা, সেমিনার ও প্রশিক্ষণের জোরালো মতামত ব্যক্ত করা হয়।

স/জনী