ঢাকাসোমবার , ১০ ফেব্রুয়ারি ২০২০
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

ফরিদপুরের রাজেন্দ্র কলেজের তিন শিক্ষার্থীকে স্বর্ণপদক প্রদান

admin
ফেব্রুয়ারি ১০, ২০২০ ১০:২৯ অপরাহ্ণ
Link Copied!

হারুন-অর-রশীদ,ফরিদপুর প্রতিনিধি : দক্ষিণবঙ্গেও অন্যতম শ্রেষ্ঠ বিদ্যাপীঠ ফরিদপুরের সরকারি রাজেন্দ্র কলেজের গণিত বিভাগে উৎকৃষ্ট ফলাফল অর্জনকারী তিন শিক্ষার্থীকে এক ভরি ওজনের স্বর্ণপদক ও নগদ অর্থ পুরস্কার প্রদান করেছে এ. এফ. মুজিবুর রহমান ফাউন্ডেশন। প্রতিষ্ঠানের পক্ষ থেকে ৮ম বারের মতো এ স্বর্ণপদক বিতরণ করা হলো।

সোমবার (১০ ফেব্রুয়ারি) দুপুরে কলেজের গণিত ভবনে ২০১৬ সালের এমএসসি পরীক্ষায় সর্বোচ্চ ফল লাভকারী সোহেল রানা ও ২০১৭ সালের এমএসসি পরীক্ষায় সর্বোচ্চ ফল লাভকারী বিভাষ সেন এই দুইজনকে একভরি ওজনের স্বর্ণপদক, পনের হাজার টাকা ও ২০১৮ সালে বিএসসিতে শ্রেষ্ঠ ফল অর্জনকারী সুব্রত পালকে স্বর্ণপদক ও দশ হাজার টাকা পুরস্কার তুলে দেওয়া হয়।

গণিত বিভাগের প্রধান অধ্যাপক কাজী বেলায়েত হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ ও লেখক প্রফেসর মোশার্রফ আলী। এসময় অন্যদের মধ্যে ছিলেন এ এফ মুজিবুর রহমান ফাউন্ডেশনের প্রতিনিধি লোনা টি রহমান, ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক তন্দ্রা চাকমাসহ শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠিত এ আয়োজনের শেষে তিন কৃতি ছাত্রকে পদক পরিয়ে দেন প্রধান অতিথি এবং সনদ বিতরণ করেন বিশেষ অতিথিদ্বয়।

স/এষ্