ঢাকাসোমবার , ১০ ফেব্রুয়ারি ২০২০
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

করিমপুর মাধ্যমিক বিদ্যালয়ে ক্রীড়া প্রতিযোগীতা অনুষ্ঠিত

admin
ফেব্রুয়ারি ১০, ২০২০ ১০:১৭ অপরাহ্ণ
Link Copied!

বাঘারপাড়া(যশোর): যশোরের বাঘারপাড়া উপজেলাধীন করিমপুর মাধ্যমিক বিদ্যালয়ে কৈশর কর্মসূচীর আওতায় মাধ্যমিক পর্যায়ের ৩টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে অান্ত ফোরাম ক্রীড়া প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার এনজিও আরআরএফ ও কেএসএফ এর সহযোগীতায় বাঘারপাড়ার করিমপুর মাধ্যমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত এ অান্তফোরাম ক্রীড়া প্রতিযোগীতায় মাহমদপুর আকবর আলী বালিকা দাখিল মাদ্রাসা, ভাঙ্গুড়া আদর্শ মাধ্যমিক বিদ্যালয় ও করিমপুর মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে।

খেলার উদ্বোধন করেন করিমপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অাজম খাঁন। ক্রীড়া অনুষ্ঠান শেষে প্রধান শিক্ষক অাজম খাঁনের সভাপতিত্বে পুরস্কার বিতরন করা হয়। উক্ত পুরস্কার বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে অনুষ্ঠানকে অলংকৃত করেন বাঘারপাড়া উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আকরাম হোসেন খাঁন এবং বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন করিমপুর মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি মেজবার বিশ্বাস।

এছাড়া অংশগ্রহণকারী শিক্ষা প্রতিষ্ঠানগুলোর শিক্ষকবৃন্দ ও আরআরএফ এর কর্মকর্তাবৃন্দ। এ ক্রীড়া অনুষ্ঠানের খেলাগুলো পরিচালনা করেন করিমপুর মধ্যমিক বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক মিজানুর রহমান এবং অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন একই বিদ্যালয়ের সহকারী শিক্ষক ফারুকুল ইসলাম।

স/এষ্