জাহিদুল ইসলাম, কাঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধি:
ঝালকাঠির কাঠালিয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে প্রথমবারের মত গণহত্যা দিবসের স্মরণ ও আলোচনা সভা এবং বিআরডিবির সমবায়ী, পল্লি দারিদ্র্যেবিমোচন ফাউন্ডেশন ও একটি বাড়ী একটি খামার প্রকল্পের উপকারভোগীদের মতবিনিময় সভা শনিবার (২৫ মার্চ) বিআরডিবি মাঠ চত্ত্বরে অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার ডা. শরীফ মুহম্মদ ফয়েজুল আলমের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন ধর্ম মন্ত্রনালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি, ঝালকাঠি-১ (কাঠালিয়া-রাজাপুর) আসনের সংসদ সদস্য আলহাজ্ব বজলুল হক হারুন। বিশেষ অতিথি ছিলেন নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের আহবায়ক মো. গোলাম কিবরিয়া সিকদার, উপজেলা প্যানেল চেয়ারম্যান-১ মো. এমাদুল হক মনির, মহিলা ভাইস চেয়ারম্যান ফাতেমা খানম, থানা অফিসার ইনচার্জ মো. জাহিদ হোসেন, উপজেলা আ.লীগের যুগ্ম আহবায়ক ইউপি চেয়ারম্যান মো. মাহমুদ হোসেন রিপন, উপজেলা আ.লীগের যুগ্ম আহবায়ক ইউপি চেয়ারম্যান শিশির দাস। বক্তব্য রাখেন কাঠালিয়া ইউনিয়ন আ.লীগের সভাপতি মো. রবিউল ইসলাম কবির সিকদার, জেলা পরিষদ সদস্য মো. শাখাওয়াত হোসেন অপু সিকদার, মুক্তিযোদ্ধা মো. মহসিন নকীব, মুক্তিযোদ্ধা মো. নুরুল ইসলাম চান জমাদ্দার, প্রেস ক্লাবের সভাপতি সিকদার মো. কাজল, সমন্বয়কারী মো. বদরুদ্দোজা সিকদার প্রমূখ।
স/জনী

