ঢাকাসোমবার , ১০ ফেব্রুয়ারি ২০২০
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

ঝিনাইদহে কৃষক সবুজ হত্যা মামলার দুই আসামি গ্রেফতার

admin
ফেব্রুয়ারি ১০, ২০২০ ১০:০৯ অপরাহ্ণ
Link Copied!

ঝিনাইদহ প্রতিনিধি॥ ঝিনাইদহ সদর উপজেলার মুরারীদহ গ্রামের কৃষক সবুজ হত্যা মামলার ২ আসামি গ্রেফতার করেছে পুলিশ। সোমবার সকালে চুয়াডাঙ্গার জেলার দামুড়হুদা উপজেলার গোপালপুর গ্রাম থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলো-মুরারীদহ গ্রামের মজিদ মন্ডলের ছেলে তছির মন্ডল (২৬) ও রাশেদ মন্ডল (২৩)।

ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আবুল বাশার জানান, মোবাইল ট্র্যাকিং করে সবুজ হত্যা মামলার ২ আসামীর অবস্থান শনাক্ত করে তারা। পরে সে মোতাবেক অভিযান চালিয়ে গোপালপুর গ্রামের একটি বাড়ী থেকে মামলার ২ নম্বর আসামি তছির মন্ডল ও ৪ নম্বর আসামি মজিদ মন্ডলকে গ্রেফতার করা হয়।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) ছাগলে ক্ষেত খাওয়াকে কেন্দ্র করে সদর উপজেলার মুরারীদহ গ্রামের কৃষক সবুজ হোসেনকে কুপিয়ে হত্যা করে একই প্রতিবেশী মজিদসহ আরও কয়েকজন। এ ঘটনায় পরদিন নিহতের পিতা ফজলুর রহমান বাদী হয়ে ঝিনাইদহ সদর থানায় ৭ জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করে।

স/এষ্