ঢাকারবিবার , ৯ ফেব্রুয়ারি ২০২০
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

ফরিদপুরের গঙ্গা স্নানে দেশি-বিদেশি পুণ্যার্থীদের ভীঁড়

admin
ফেব্রুয়ারি ৯, ২০২০ ১১:৪৯ অপরাহ্ণ
Link Copied!

হারুন-অর-রশীদ,ফরিদপুর প্রতিনিধি : মাঘী পূর্ণিমার পঞ্চমী তিথিতে ফরিদপুরের বোয়ালমারী উপজেলার সাতৈর ইউনিয়নের কয়ড়া কালী বাড়ি মন্দিরে গঙ্গা স্নান অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (০৯ ফেব্রুয়ারি)) সকাল থেকেই কালী বাড়ি মন্দিরে পাঁশ দিয়ে প্রবাহিত কুমার নদে অনুষ্ঠিত গঙ্গা স্নানে কয়েক হাজার দেশি-বিদেশি পুণ্যার্থীরা অংশ নেন।

এদিকে গঙ্গা স্নান উপলক্ষে প্রাচীন এই কালী বাড়ি মন্দির মাঠে শুরু হয়েছে সপ্তাহব্যাপী গ্রামীণ মেলা। কালী বাড়ি মন্দির কমিটির সভাপতি সুবাস সাহা সাংবাদিকদের জানান, প্রায় আট শত বছর ধরে এখানে গঙ্গা স্নানে পুণ্যার্থীরা অংশ নিচ্ছেন। এ বছরও ভারত ও নেপাল থেকে দেশি- বিদেশি ভক্তরা গঙ্গা স্নানে অংশ নিয়েছে।

গঙ্গাস্নান উপলক্ষে মন্দির ও মেলা প্রাঙ্গণে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে বোয়ালমারী থানা পুলিশ।

স/এষ্