ঢাকারবিবার , ৯ ফেব্রুয়ারি ২০২০
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

ঝালকাঠিতে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

admin
ফেব্রুয়ারি ৯, ২০২০ ১১:৪৪ অপরাহ্ণ
Link Copied!

ঝালকাঠি প্রতিনিধি : ঝালকাঠিতে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।

গতকাল রোববার সকালে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন , জেলা প্রশাসক মো. জোহর আলী। জেলা আইনশৃঙ্খলা কমিটির এ সভায় , পুলিশ সুপার ফাতিহা ইয়াসমিন , সিভিল সার্জন শ্যামল কৃষ্ণ হাওলাদার , অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এসএম ফরিদ উদ্দিনসহ ৪ উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা , উপজেলা পরিষদ চেয়ারম্যানগন ও সংশ্লিষ্ট কমিটিভুক্ত সদস্যরা উপস্থিত ছিলেন।

সভায় জানানো হয় , ঝালকাঠি জেলার ৪টি উপজেলায় গত জানুয়ারী মাসে ১ ডাকাতি , ২টি খুন , ৪টি ধর্ষণ , ৮টি নারী নির্যাতন ও ২টি চুরি এবং বিভিন্ন অপরাধে ৫৫টি মামলাসহ সর্ব মোট ৭২টি মামলা হয়েছে। জেলা আইনশৃঙ্খলা রক্ষায় গোয়েন্দা নজরদারি অব্যহত রয়েছে।

এছাড়াও সভায় জঙ্গীবাদ , সন্ত্রাস , সাইভার ক্রাইম , উচ্ছেদ অভিযান , মাদক বিরোধী অভিযানসহ অপরাধ দমনে বিভিন্ন কার্যক্রম অব্যহত রয়েছে। সভায় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এস.এম ফরিদ উদ্দিন জানন , ঝালকাঠি জেলায় গত ১ মাসে ৪৫টি ভ্রাম্যমান আদালতে ৪৫টি মামলা হয়েছে।

এতে ৩১টি জনকে অর্থদন্ড এবং ৮ জনকে বিভিন্ন মেয়াদে কারাদন্ড প্রদান করা হয়েছে। এছাড়াও জরিমানা বাবদ ৬ লাখ ৯৯ হাজার ৯শ টাকা আদায় করা হয়েছে।

স/এষ্