গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি : বাড়ীর প্রবেশ দ্বার নিয়ে প্রতিপক্ষের হামলায় গৃহবধূসহ আহত হয়েছে ৩ জন। এ ঘটনাটি ঘটেছে ২৭ জানুয়ারী (সোমবার) সকাল সাড়ে ৮ টায় ময়মনসিংহের গৌরীপুর উপজেলার মইলাকান্দা ইউনিয়নের টাংগুয়া মধ্যপাড়া গ্রামে।
প্রত্যক্ষদর্শী ও বাদী সূত্রে জানা গেছে, উল্লেখিত গ্রামের মৃত- কুদরত আলীর আঃ রশিদের সাথে তার আপন ভাই আঃ হাই এর সাথে বাড়ীর প্রবেশদ্বার নিয়ে বিরোধ চলছিল দীর্ঘ দিন যাবত। সম্প্রতি এলাকার গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে উভয় পক্ষে জায়গার উপর রাস্তা নির্মানের মাধ্যমে বিষয়টি সমাধান করে।
এর কিছু দিন পরে আঃ হাই তার লোকদের নিয়ে আঃ রশিদের উপর হামলা চালায়। এ হামলার ঘটনায় আঃ রশিদ কোন প্রতিবাদ করেনি। কিছু দিন যেতে না যেতে ঘটনার দিন ২৭ জানুয়ারী সকালে আঃ হাই (৬০), তার ছেলে তারা মিয়া (৪২), চানু মিয়া (৩২), খাইরুল ইসলাম (২০) দেশিয় অস্ত্র নিয়ে আঃ রশিদের বাড়ী ঘরে সন্ত্রাসী হামলা চালায়।
এ হামলার ঘটনায় আঃ রশিদের ছেলে বারেক (৪০), বারেকের স্ত্রী বেদেনা আক্তার (৩৩) ও বারেকের চাচাত্ব ভাইয়ের স্ত্রী মঞ্জুরা খাতুন (৩৮) আহত হয়। আহতদের প্রথমে গৌরীপুর স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয়।
কর্তব্যরত ডাক্তার আহত ৩ জনের অবস্থা আশংখ্যা জনক দেখে ময়মনমিসংহ মেডিকেল কলেজ হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য প্রেরন কেরে। এ নিয়ে আঃ রশিদের চেলে বাচ্চু মিয়া বাদী গৌরীপুর গৌরীপুর থানায় একটি লিখিত অভিযোগ দাযের করে।
স/এষ্

