ঢাকামঙ্গলবার , ২৮ জানুয়ারি ২০২০
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

লৌহজংয়ে জ্বরে আক্রান্ত হয়ে ১৬ ঘণ্টার ব্যবধানে চাচি ও ভাতিজার মৃত্যু

admin
জানুয়ারি ২৮, ২০২০ ১:৪৫ পূর্বাহ্ণ
Link Copied!

মুন্সীগঞ্জ প্রতিনিধিঃ মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার যশলদিয়া এলাকায় ১৬ ঘন্টার ব্যবধানে ২ জনের মৃত্যু হয়েছে। পরিবারের সদস্যদের দাবি, করোনাভাইরাসে তাদের মৃত্যু হয়েছে কি না, তা পরীক্ষা-নিরীক্ষা করা হোক। তাদের এমন দাবিতে এখন লৌহজংয়ে মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।

এ ব্যাপারে খোঁজ নেওয়া হচ্ছে বলে জানানো হয়েছে উপজেলা স্বাস্থ্যকেন্দ্র থেকে।
জানা যায়, গতকাল রবিবার (২৬ জানুয়ারি) দিবাগত রাত ২টার দিকে লৌহজংয়ের যশলদিয়া গ্রামের মীর সোহেলের ছেলে মীর আব্দুর রহমান (৩) হঠাৎ জ্বরে আক্রান্ত হয়।

এর মাত্র এক ঘণ্টার মধ্যেই মারা যায় সে। এর আগে একইদিন সকাল ৮টার দিকে একইভাবে মারা যান শিশু আব্দুর রহমানের চাচি শামীমা বেগম (৩৪) মৃত শামীমা বেগম ওই গ্রামের মীর জুয়েলের স্ত্রী।

শামীমার দেবর মীর শিবলু জানান, তার ভাবী রবিবার সকালে শরীরে জ্বর অনুভব করছিলেন। কিছুক্ষণের ভেতর জ্বর কিছুটা বাড়ে। একই সঙ্গে শরীরের বিভিন্ন অংশে চাকা চাকা রক্তের দাগ সদৃশ কিছু দৃশ্যমান হয়। এর মাত্র ঘণ্টাখানেকের মধ্যেই মারা যান তিনি।

এরপর রাতে তার ভাই মীর সোহেলের ছেলে আব্দুর রহমান (৩) একইভাবে শরীরে জ্বর জ্বরভাব দেখা যায়। এর মাত্র ঘণ্টাখানেকের মধ্যেই মারা যায় সে। তার শরীরেও রক্তের চাক চাক দাগ দেখা যায়। বিষয়টি উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে জানানো হয়েছে।

জ্বরে আক্রান্ত হয়ে মৃত্যুর খবরটি নিশ্চিত করে লৌহজং উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. শামীম আহমেদ বলেন, সিভিল সার্জন অফিস ও উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স থেকে মেডিকেল টিম পাঠানো হয়েছে। এছাড়া ইতোমধ্যে ঊর্ধ্বতন কর্মকর্তাদের এ বিষয়ে অবগত করা হয়েছে। তাদের ভাইরাস জনিত কারণে মৃত্যু হয়েছে।

স/এষ্