ঢাকারবিবার , ২৬ জানুয়ারি ২০২০
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

গোলাম ফারুক প্রিন্স এমপি’র মায়ের রুহের মাগফেরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত

admin
জানুয়ারি ২৬, ২০২০ ১১:০৫ অপরাহ্ণ
Link Copied!

আর কে আকাশ, পাবনা প্রতিনিধি: বাংলাদেশ মহিলা সমিতি পাবনা জেলা শাখার আয়োজনে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার বেলা ৪টায় সমিতির লাহিড়ীপাড়াস্থ কার্যালয়ে পাবনা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম ফারুক প্রিন্স এমপির মা ও বাংলাদেশ মহিলা সমিতি পাবনা জেলা শাখার সদস্য মোছা. সুফিয়া খন্দকার এবং আমেনা খাতুনের রুহের মাগফেরাত কামনা করে এ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ মহিলা সমিতি পাবনা জেলা শাখার সভানেত্রী মাহমুদা ইউসুফ লাভলীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদিকা অ্যাড. সালমা আক্তার শিলুর পরিচালনায় এসময় উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শামসুন নাহার রেখা, সমিতির সহ-সভাপতি হোসনে আরা হাসনায়েন, ডা. শাহিন ফেরদৌস শানু, যুগ্ম সম্পাদক অ্যাড. রেহানা ইয়াসমিন, কোষাধ্যক্ষ সিমি আক্তার সিমি, কার্যকরী সদস্য শামীম আরা শিখা, অ্যাড. মৌসুমী সাদাত, আইরিন ইসলাম কেকা, লতিফা ইয়াসমিন, জেলা যুবলীগের সভানেত্রী কোহিনূর ফেরদৌস কণা, শিউলী খাতুনসহ মহিলা সমিতির অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

স/এষ্