আবু নাসের হুসাইন, সালথা প্রতিনিধি: ফরিদপুরের সালথা উপজেলা ছাত্রলীগের কনসার্ট অনুষ্ঠিত হয়েছে। শনিবার রাত ৮টায় উপজেলার কাউলিকান্দা সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে ছাত্রলীগের ছাত্র সমাবেশের পরে এ কনসার্টের আয়োজন করেন উপজেলা ছাত্রলীগ।
এসময় ফরিদপুর থেকে আগত শিল্পীবৃন্দ গান পরিবেশন করেন। উপজেলা ছাত্রলীগের সভাপতি রাকিবুল হাসান জুয়েলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জাতীয় সংসদের মাননীয় সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী এমপির কনিষ্টপুত্র ও তার রাজনৈতিক প্রতিনিধি বিশিষ্ট রাজনীতিবিদ শাহদাব আকবর লাবু চৌধুরী।
বিশেষ অতিথি হিসেবে ছিলেন, সালথা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ওয়াদুদ মাতুব্বার, উপজেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক নুরুল ইসলাম।
উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোঃ নাজমুল হোসেনের সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন, উপজেলা যুবলীগের সহসভাপতি শওকত হোসেন মুকুল, উপজেলা শ্রমিকলীগের সাধারণ সম্পাদক চৌধুরী মাহমুদ আশরাফ টুটু, যুবলীগ নেতা সোহেল মামুদ, ফিরোজ মাহমুদ, উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি বাকি বিল্লাহ, যুগ্ম সাধারণ সম্পাদক অনুপম ভৌমিক, ছাত্রলীগ নেতা কাজী শাওন, জুয়েল রানা, ওমর ফারুক, নাজমুল হোসেন, আশিকুর রহমান রুমন মিয়া প্রমূখ।
স/এষ্

