ঢাকারবিবার , ২৬ জানুয়ারি ২০২০
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

ফরিদপুরে সাংবাদিককে প্রাণনাশের হুঁমকি,থানায় জিডি

admin
জানুয়ারি ২৬, ২০২০ ৫:১৯ অপরাহ্ণ
Link Copied!

হারুন-অর-রশীদ,ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের আলফাডাঙ্গায় জাতীয় দৈনিক ঢাকা টাইমস, ঢাকা টাইমস টোয়েন্টিফোর ডটকম এবং সাপ্তাহিক এই সময়ের আলফাডাঙ্গা উপজেলা প্রতিনিধি মো. মুজাহিদুল ইসলাম নাঈমকে প্রাণনাশের হুঁমকি দেয়া হয়েছে।

শনিবার (২৫ জানুয়ারি) রাত ১১টা ৪ মিনিটে প্রথমবার ও দ্বিতীয়বার ১১টা ৩০ মিনিটে মুজাহিদের ব্যক্তিগত মোবাইল-০১৯২১৬৭৮৫০১ নম্বরে ০১৭২৪৭১৭০৩৯ নম্বর থেকে কল দিয়ে এ হুঁমকি দেন ইনামুল হাসান নামে এক ব্যক্তি। তিনি বর্তমানে উপজেলার গোপালপুর ইউনিয়নের চেয়ারম্যান বলে জানা যায়।

এ ঘটনায় নিজের নিরাপত্তা চেয়ে আলফাডাঙ্গা থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন মুজাহিদ।

সাংবাদিক মুজাহিদুল ইসলাম নাঈম বলেন, ইনামুল হাসানের দেওয়া হুঁমকির পর থেকে আমি ব্যক্তিগত ও পারিবারিকভাবে নিরাপত্তাহীনতায় ভুগছি। যে কোনো মুহূর্তে আমার ওপর হামলার আশঙ্কা করছি। তাই আমার নিরাপত্তা নিশ্চিতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বিষয়টি আমি লিখিত আকারে আলফাডাঙ্গা থানায় অবহিত করেছি।

আলফাডাঙ্গা থানা অফিসার ইনচার্জ মো. রেজাউল করিম সাংবাদিকদের বলেন, বিষয়টি নিয়ে জিডি করা হয়েছে। আমরা জিডির তদন্ত করে দেখছি।

স/এষ্