ঢাকারবিবার , ২৬ জানুয়ারি ২০২০
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

বাঘারপাড়ায় একটি রাস্তা নির্মানে অনিয়ম- পাথরের পরিবর্তে ইটের খোয়া

admin
জানুয়ারি ২৬, ২০২০ ২:২৮ অপরাহ্ণ
Link Copied!

সাঈদ ইবনে হানিফ : যশোরের বাঘারপাড়ায় একটি রাস্তা নির্মানে পাথর খোয়ার পিচ ঢালায়ের সাথে ইটের খোয়া মিশিয়ে পিচ ঢালাই অভিযোগ উঠেছে। এ ঘটনায় প্রাথমিক ভাবে জন সাধারণ বাধা প্রয়োগ করলেও একদিন কাজ বন্ধ থাকার পর আবারও একই নিয়মে কাজ শেষ করে ঠিকাদারী প্রতিষ্ঠান।

এ ঘটনায় চরম ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় জনসাধারন। স্থানীয়দের অভিযোগ গত ১৩ই জানুয়ারি বিকালে উপজেলা বাঘারপাড়ার চাড়াভিটা – ঘুনী সংযোগ সড়কের পিচ ঢালায়ের কাজ চলছিল। এ সময় ঘোষনগর বাজারের চায়ের দোকানদার মার্জন হোসেন, ভ্যান মানিক অধিকারী, স্বর্ণের দোকানদার লিটন দেবনাথ, কসমেটিকস দোকানদার রুবেল হোসেন সহ স্থানীয় জন সাধারণ দেখতে পান পিচ মেশানো পাথরের খোয়ার মাঝে অসংখ্যা ইটের খোয়া মেশানো।

তাদের অভিযোগ পুরো রাস্তাতেই তারা এ ধরণের অনিয়ম চালিয়েছে। অথচ কর্মকর্তারা না জানার ভান করে বসে আছে। এ বিষয়ে তাৎক্ষনিক ভাবে প্রকল্প ইঞ্জিনিয়ার আবু সুফিয়ানের ০১৭৪২-৫৪৯৮৯৯, নম্বরে যোগাযোগ করে তাকে পাওয়া যায়নি। পরোক্ষণে স্থানীয় ওয়ার্ড ইউ.পি সদস্য সুলতান মাহমুদ রাজাকে বিষয়টি জানালে তিনি সরেজমিনে খোজ খবর নেন।

উল্লেখ্য উপজেলার বাসুয়াড়ী ইউনিয়নের ঘোষনগর বাগডাঙ্গা বাজার হতে উত্তরে ১০৯০ মিটার এবং ভিটাবল্যা বাজার হতে বাকড়ী বাজার সংযোগে ১০৯৪ মিটার মোট ২১৮৪ মিটার রাস্তার পাকা করণের জন্য বাজেট দেওয়া হয় ২ কোটি ২৯ লক্ষ ৮৯ হাজার ৩৪০ টাকা।

যার টেন্ডার পায় মেসার্স বিশ্বজিৎ কনষ্ট্রাকশন, রাস্তাটির কাজের দায়িত্ব পান মেসার্স এস,আর এন্টারপ্রাইজ। শুরু থেকেই রাস্তাটির নির্মানে বিভিন্ন অনিয়মের অভিযোগ ওঠে। যার সুরাহা করতে সংসদ সদস্য কে অবহিত করা হয়। ফলে তিনিও সরেজমিনে বিষয়টি খোঁজ খবর নেন।

স/এষ্