ঢাকাশুক্রবার , ১০ ফেব্রুয়ারি ২০১৭
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

ফের ক্যামেরার সামনে আসছেন অপু বিশ্বাস

admin
ফেব্রুয়ারি ১০, ২০১৭ ১:৩০ অপরাহ্ণ
Link Copied!

ফিরেছেন অপু। ফের ব্যস্ত হতে চান। থেমে নেই, চলছে প্রস্ততি। আগামী মার্চের মাঝামাঝিতে ‘রাজনীতি’ সিনেমার একটি রোমান্টিক গানের শুটিংয়ে অংশ নেবেন তিনি। রোমান্টিক এ গানে তার বিপরীতে থাকবেন জনপ্রিয় অভিনেতা আনিসুর রহমান মিলন।

এ প্রসঙ্গে আনিসুর রহমান মিলন জানান, মার্চে অপুর সঙ্গে গানের শুটিং- এর সময় ঠিক হয়েছে। অপু বিশ্বাস এক মাস পর শিডিউল দিয়েছেন বলে পরিচালক আমাকে জানিয়েছেন। যেহেতু এটি রোমান্টিক গান তাই প্রকৃতি নির্ভর এমন লোকেশনেই এর শুটিং করা হবে। আগামী মার্চের মাঝামাঝি থেকে এর দৃশ্যায়ন করা হবে বলে নির্মাতা জানিয়েছেন।

অ্যারো মোশন আর্টসের ব্যানারে ‘রাজনীতি’সিনেমাটি প্রযোজনা করেছেন আশফাক আহমেদ। সিনেমাটির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন চিত্রনায়ক শাকিব খান, অপু বিশ্বাস ও আনিসুর রহমান মিলন।

‘রাজনীতি’ সিনেমাটি পরিচালনা করছেন তরুণ নির্মাতা বুলবুল বিশ্বাস।   অপু দেশের বাইরে চলে যাওয়ায় ঝামেলায় পড়ে যাই। তবে তিনি যেহেতু দেশে এসেছেন তাই তাকে নিয়ে কাজটি করতে চাচ্ছি। অপু বিশ্বাসের সঙ্গে আমার কথা হয়েছে। তিনি আমাকে মার্চের মাঝামাঝিতে সময় দিবেন বলে জানিয়েছেন।

স/শা