ঢাকাশনিবার , ২৫ জানুয়ারি ২০২০
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

ঝালকাঠিতে বিশুদ্ধ খাদ্য আদালতে দুই বেকারীতে ৬ লক্ষ টাকা জরিমানা

admin
জানুয়ারি ২৫, ২০২০ ৭:১৬ অপরাহ্ণ
Link Copied!

ঝালকাঠি প্রতিনিধ : নিরাপদ খাদ্য আইনে ঝালকাঠিতে দুই বেকারীর মালিককে দুই ধারায় মোট ৬ লক্ষ টাকা জরিমানা করেছে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট বিশুদ্ধ খাদ্য আদালত।

শনিবার দুপুরে শহরের লঞ্চঘাট ও কাঠপট্টি এলাকায় বেকারী খাবার নির্মাণকারী এ দুই প্রতিতিষ্ঠানে ঝালকাঠি চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত পরিচালিত সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট বিশুদ্ধ খাদ্য আদালত এ অভিযান করে। খাবারের প্যাকেটে উৎপাদান ও মেয়াদ তারিখ না থাকায় এ দন্ড দেয়া হয়, জানান আদালতের বেঞ্চ সহকারী মো: শাহাদাত হোসেন।

তিনি আরও জানান, এসময় শহরের লঞ্চঘাট এলকার সততা বেকারী মালিক মো: শাহ আলমকে নিরাপদ খাদ্য আইনের ৩২এর ক ও গ এর দুটি ধারায় ২ লাখ করে মোট ৪ লাখ অনাদায়ে ১৫ দিন বিনাশ্রম কারাদন্ডের আদেশ দেয়া হয়েছে।

অপরদিকে শহরের কাঠপট্টি এলাকায় চয়েজফুল বেকারীর মালিক এনামুল হাসানকে খাদ্য আইনের ৩২ এর(ক) ধারায় ২ লাখ টাকা অনাদায়ে ১০ দিন বিনাশ্রম কারাদন্ডের আদেশ দেয় আদালত।সিনিয়র জুডিসিয়াল মেজিস্ট্রেট মো: এ এইচ এম ইমরানুর রহমান ও এএস এম তারেক শামস্ এ আদালত পরিচালনা করেন বলেও জানান বিশুদ্ধ খাদ্য আদালতের বেঞ্চ সহকারী মো: শাহাদাত হোসেন।

স/এষ্