মোঃ বাবুল হোসেন, পাঁচবিবি(জয়পুরহাট) প্রতিনিধিঃ
আজ বৃহস্পতিবার বৈকাল সাড়ে ৩টায় জয়পুরহাটের পাঁচবিবিতে সকল ধর্মের সুধিজনদের নিয়ে জঙ্গীবাদ প্রতিরোধে সম্প্রীতি সম্মেলন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সকল ধর্মের মর্মকথা সবার উপর মানবতা এই প্রতিপাদ্যকে সামনে রেখে পাথরঘাটা মাজার প্রাঙ্গনে উপজেলা কমিউনিটি পুলিশিং ফোরামের আয়োজনে মহির উদ্দিন মন্ডলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জয়পুরহাট পুলিশ সুপার রশীদুল হাসান। বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা নূর উদ্দিন আল ফারুক, পৌর মেয়র হাবিবুর রহমান হাবিব, পাঁচবিবি থানার ওসি আশরাফুল ইসলাম, পামডোর প্রধান নির্বাহী কর্মকর্তা ব্যারিষ্টার হৈমন্তী সরকার, আটাপুর ইউপি চেয়ারম্যান আ.স.ম সামছুল আরেফিন চৌধুরী আবু, কুসুম্বা ইউপি চেয়ারম্যান মুক্তার হোসেন মন্ডল, হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি অধ্যাপক সুনিল রায় প্রমুখ।
স/জনী

