এম এম রহমান: ২১তম স্প্যান বসানোর ৮ দিনের মাথায় পদ্মা সেতুতে আজ বসানো হয়েছে ২২তম স্প্যান। বৃহস্পতিবার দুপুর ১২টায় সেতুর মাওয়া প্রান্তের ৫ ও ৬ পিলারে ১৫০মিটার দৈঘ্যের ২২তম স্প্যানটি বসানো হয়।
এতে দৃশ্যমান হলো পদ্মা সেতুর ৩,৩০০শ মিটার । পদ্মা সেতুর প্রকল্পের নির্বাহী প্রকৌশলী দেওয়ান আব্দুল কাদের এতথ্য নিশ্চিত করেছে। এর আগে সকাল সাড়ে ৯ টায় মুন্সীগঞ্জের মাওয়া কুমারভোগ কন্সট্রাকশন ইয়ার্ড থেকে ধূসর রংয়ের ১৫০ মিটার দৈর্ঘ্যে ও ৩ হাজার ১৪০ টন স্প্যানটিকে বহন করে ৩ হাজার ৬০০ টন ধারণ ক্ষমতার ‘তিয়ান-ই’ ভাসমান ক্রেন। সকাল ১১ টার সময় নির্ধারিত পিলারের সামনে গিয়ে পৌঁছায় স্প্যানবাহী ক্রেনটি। পরে ২২তম স্প্যানটি ৫ও ৬ নং পিয়ারের উপর বসানোর কার্যক্রম সম্পন্ন করা হয়।
প্রকৌশলী সূত্রে জানাযায়, পদ্মাসেতুর মোট ৪২টি পিলারের মধ্যে বর্তমানে কাজ সম্পন্ন হয়েছে ৩৫টির। সেতুর ২ হাজার ৯৫৯টি রেলওয়ে স্ল্যাবের মধ্যে ইতি মধ্যে ৪১০টি রেল স্ল্যাব বসানো হয়েছে। ২ হাজার ৯১৭টি রোডওয়ে স্ল্যাবের মধ্যে ১২৫টি স্ল্যাব বসানো সম্পন্ন হয়েছে। পদ্মাসেতুর মোট ৪১টি স্প্যানের মধ্যে চীন থেকে মাওয়ায় এসেছে ৩৭টি স্প্যান। এর মধ্যে ২১টি স্প্যান স্থায়ীভাবে বসে গেছে।
২০১৪ সালের ডিসেম্বরে পদ্মাসেতুর নির্মাণ কাজ শুরু করা হয়েছে। মূল সেতু নির্মাণের জন্য কাজ করছে চীনের ঠিকাদারি প্রতিষ্ঠান চায়না মেজর ব্রিজ ইঞ্জিনিয়ারিং কোম্পানি (এমবিইসি) ও নদীশাসনের কাজ করছে দেশটির আরেকটি প্রতিষ্ঠান সিনো হাইড্রো করপোরেশন। ৬ দশমিক ১৫ কিলোমিটার দীর্ঘ এ বহুমুখী সেতুর মূল আকৃতি হবে দোতলা। কংক্রিট ও স্টিল দিয়ে নির্মিত হচ্ছে এ সেতুর কাঠামো। পদ্মা সেতুর নির্মাণ কাজ সম্পূর্ণ হওয়ার পর আগামী ২০২১ সালেই খুলে দেয়া হবে।
স/এষ্

