ঢাকাবৃহস্পতিবার , ২৩ জানুয়ারি ২০২০
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

সালথায় অফিস সহকারীদের কর্মবিরতী পালিত

admin
জানুয়ারি ২৩, ২০২০ ৮:০৮ পূর্বাহ্ণ
Link Copied!

আবু নাসের হুসাইন,সালথা প্রতিনিধি: বাংলাদেশ কালেক্টরেট সহকারী সমিতির আন্দোলনের অংশ হিসেবে সারাদেশের সাথে ফরিদপুরের সালথা উপজেলার অফিস সহকারীদের কর্মবিরতী পালিত হয়েছে। বুধবার সকাল ৯টায় এ কর্মবিরতী পালিত হয়।

জানা যায়, মাঠ পর্যায়ে বিভাগীয় কমিশনারের কার্যালয়, উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এর কার্যালয়ে কর্মরত কর্মচারীদের গ্রেড ১৩-১৬) পদবী পরিবর্তন ও বেতন গ্রেড উন্নীতকরণের দাবীতে সারাদেশে অফিস সহকারীদের কর্মবিরতী পালিত হয়েছে। এরই ধারাবাহিকতায় সালথা উপজেলা পরিষদের সামনে সকাল ৯টা থেকে দুপুর ১২ টা পর্যন্ত এ কর্মবিরতী পালিত হয়। এছাড়াও বৃহস্পতিবার সকাল ৯টা থেকে দুপুর ১২ টা পর্যন্ত কর্মবিরতী পালিত হবে।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসারের অফিস সুপারিনটেনডেন্ট আবু সাইদ, অফিস সহকারী মোস্তফা সরোয়ার, মজিবুর রহমান, রফিকুল ইসলাম, রবিউল ইসলাম প্রমূখ।

স/এষ্