হাসান মাহমুদ মিলু, বোয়ালমারী (ফরিদপুর) : ফরিদপুরের বোয়ালমারী উপজেলার দাদপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও জেলা কৃষকলীগের কৃষি ঋণ ও পূনর্বাসন বিষয়ক সম্পাদক মো. শামিম মোল্যার বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক আ’লীগ অফিস ভাংচুরের মামলার বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে বোয়ালমারী উপজেলা কৃষকলীগ। ফরিদপুর জেলা কৃষকলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক মো. লিটন মৃধা বোয়ালমারী কৃষকলীগ কার্যালয়ে বুধবার (২২.০১.২০) দুপুরে এ সংবাদ সম্মেলন করেন। এ সময় তিনি লিখিত বক্তব্য পাঠ করেন।
তিনি বলেন, পারিবারিক ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে শামিম মোল্যা ও বিএনপি জামায়াত থেকে সদ্য আ’লীগে যোগদানকারী মওলা বিশ্বাসের বিরোধ চলে আসছিল। এ বিরোধকে পুজি করে গত ২০ জানুয়ারি মওলা বিশ্বাস তার বক্তিগত কার্যালয়কে ইউনিয়ন আ’লীগ অফিস বলে চালিয়ে দিয়ে বিএনপি জামায়াতের লোকজন দিয়ে ভাংচুর চালিয়ে মিথ্যা নাটক সাজিয়ে শামিমের বিরুদ্ধে থানায় মিথ্যা মামলা দায়ের করে।
অবিলম্বে এই মিথ্যা মামলা প্রত্যাহার ও ষড়যন্ত্রকারী প্রকৃত দোষীদের শাস্তির দাবী জানায় সংবাদ সম্মেলনে। উল্লেখ্য গত ২০ জানুয়ারি চিতার বাজারে শাহজাহান মোল্যা ও আজম মোল্যার মধ্যে মারামারি সংঘটিত হয়। এ ঘটনায় মওলা বিশ্বাস ও তার পক্ষের তুষার বাদি হয়ে শামিম মোল্যাসহ তার লোকজনের নামে পৃথক দুটি মিথ্যা মামলা দায়ের করেন।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, চতুল ইউপি চেয়ারম্যান শরীফ সেলিমুজ্জামান লিটু, পৌর কৃষকলীগের যুগ্ম আহবায়ক মনিরুজ্জামান মিয়া মিলন প্রমুখ।
স/এষ্

