ঢাকাবুধবার , ২২ জানুয়ারি ২০২০
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

বোয়ালমারীতে শিশু ধর্ষন চেষ্টার ঘটনায় অভিযুক্ত ১ জনকে গ্রেফতার করেছে র‌্যাব

admin
জানুয়ারি ২২, ২০২০ ১:৪৬ অপরাহ্ণ
Link Copied!

আবু নাসের হুসাইন, নিজস্ব প্রতিবেদক: ফরিদপুরে চার বছরের শিশু ধর্ষন চেষ্টার ঘটনায় অভিযুক্ত নাজিম বিশ^াস (৩৮) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে ফরিদপুর র‌্যাব-৮। মঙ্গলবার সন্ধ্যায় জেলার বোয়ালমারী থানাধীণ আমগ্রামস্থ শুকুর মিয়ার ভাটার সামনে থেকে আটক করা হয়। নাজিম ঐ থানার আমগ্রামের মৃত আদিল বিশ^াসের ছেলে।

ফরিদপুর র‌্যাব-৮ জানায়, ফরিদপুর ক্যাম্পে অনেক ভুক্তভোগী বিভিন্ন সময় বিভিন্ন অপরাধের অভিযোগ দায়ের করে থাকে। এর ধারাবাহিকতায় ২০জানুয়ারী ভিকটিমের পিতা র‌্যাব ক্যাম্পে উপস্থিত হয়ে অভিযোগ করে যে, তার চার বছর বয়সী কন্যা সন্তানকে তার প্রতিবেশী মোঃ নাজিম বিশ্বাস (৩৮), মৃত আদিল বিশ^াস, সাং-আমগ্রাম, থানা-বোয়ালমারী, জেলা-ফরিদপুর গত ০৮/০১/২০২০ খ্র্রিঃ বিকাল অনুমান ৫ টার দিকে খাবারের প্রলোভন দেখিয়ে তার দক্ষিন দূয়ারী টিনের ঘরের পূর্ব পাশের কক্ষের মধ্যে নিয়ে গিয়ে জোর পূর্বক ধর্ষনের চেষ্টা করে।

ঘটনার সময় ভিকটিমের কান্নার শব্দ শুনে প্রতিবেশী আখিরন বেগম ভিকটিমের নাম ধরে ডাকতে ডাকতে ঘরের দিকে এগিয়ে গেলে ভিকটিম কান্না করতে করতে দৌড়ে ঘর থেকে বের হয়ে যায়। পরবর্তীতে ভিকটিমকে উক্ত বিষয়ে জিজ্ঞাসাবাদ করলে ভিকটিম তার মাকে জানায়, আসামী নাজিম তাকে চকলেট ও বিস্কুট দেবার কথা বলে ঘরে ডেকে নিয়ে তাকে চর থাপ্পরসহ মারপিট করে ও হত্যা করার ভয় দেখিয়ে জোড় পূর্বক ধর্ষনের চেষ্টা করেছে।

এ ঘটনার সুষ্ঠু বিচারের জন্য ভিকটিমের স্বজনেরা এলাকার স্থানীয় মাতুব্বরদের জানালে তারা আসামীর বিরুদ্ধে কোন ব্যবস্থা গ্রহন করতে না পারায় আসামী ভিকটিমের পরিবারকে বিভিন্ন ভয়ভীতি দেখায়। ভিকটিমের পরিবার নিরুপায় হয়ে ১০ জানুয়ারী ২০২০ তারিখে উপজেলা নির্বাহী অফিসারের কাছে লিখিত অভিযোগ করেন।

উক্ত অভিযোগ প্রাপ্তির পর ফরিদপুর র‌্যাব ক্যাম্প গোয়েন্দা তথ্যের মাধ্যমে ঘটনার সত্যতা পায় এবং অভিযান পরিচালনা করে ২১/০১/২০২০ তারিখ সন্ধ্যায় অভিযুক্ত মোঃ নাজিম বিশ্বস(৩৮) কে জেলার বোয়ালমারী থানাধীণ আমগ্রামস্থ শুকুর মিয়ার ভাটার সামনে থেকে আটক করে।

এ সময় আসামী মোঃ নাজিম বিশ^াস(৩৮) কে প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে ভিকটিমকে মারপিট করে গলাটিপে হত্যার ভয় দেখিয়ে জোরপূর্বক ধর্ষনের চেষ্ঠা করার কথা স্বীকার করে। এলাকাবাসীর তথ্য মতে, সে একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী এবং মাদক সেবী হিসেবে এলাকায় পরিচিত।

ফরিদপুর র‌্যাব ক্যাম্পের অধিনায়ক মেজর আব্দুল্লাহ আল মঈন হাসান জানান, গ্রেফতারকৃত আসামীকে ফরিদপুর জেলার বোয়ালমারী থানায় হস্তান্তর করা হয়েছে এবং তার বিরুদ্ধে ভিকটিমের পিতা কর্তৃক নারী ও শিশু নির্যাতন দমন আইন-২০০০ এর ৯(৪)(খ) ধারা মোতাবেক বোয়ালমারী থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে, যার মামলা নং-১৫ তারিখ ২২/০১/২০১৯।

স/এষ্