ঢাকামঙ্গলবার , ২১ জানুয়ারি ২০২০
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

ঝালকাঠিতে বাস ও ট্রলির মুখোমুখি সংঘর্ষ : আহত-১০

admin
জানুয়ারি ২১, ২০২০ ৭:০০ অপরাহ্ণ
Link Copied!

ঝালকাঠি প্রতিনিধি: ঝালকাঠিতে যাত্রীবাহী বাস ও মালবাহী ট্রলির মুখোমুখি সংঘর্ষে দুই চালকসহ ১০ জন আহত হয়েছে। ঝালকাঠি শহরতলীর সুতালড়ী এলাকার ঝালকাঠি -বরিশাল আঞ্চলিক মহাসড়কে মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন দুই গাড়ির চালক তারা হলো বাস চালক জামাল হোসেন ও ট্রলি চালক রাশেদ। গুরুতর আহত ড্রাইভার দের প্রথমে ঝালকাঠি সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার সকালে ঝালকাঠি আন্ত:জেলা বাস টার্মিনাল থেকে বরিশালের উদ্দেশ্যে ছেড়ে যাওয়া আল্লাহ মহান নামের (ঢাকা মেট্রো – ব ১১-১৫৩২) নম্বর বাসটি সুতালড়ি পুলিশ লাইনের কাছাকাছি পৌছলে বিপরীত থেকে আসা ইট বোঝাই একটি ট্রলি নিয়ন্ত্রণ হারিয়ে বাসের সাথে ধাক্কা খায়।

এতে বাসের সামনের ডান দিকের অংশ দুমড়ে মুচরে যায় এবং বাস ড্রাইভার জামাল ও ট্রলি ড্রাইভার রাশেদ গুরুতর আহত হয়। যাত্রীবাহী বাসের ৮/১০ জন যাত্রী সামান্য আহত হন। বাস যাত্রীরা প্রাথমিক চিকিৎসা নিয়ে চলে যায় । দুর্ঘটনার শিকার বাস ও টলী পুলিশ হেফাজতে রয়েছে।

স/এষ্