ঢাকাসোমবার , ২০ জানুয়ারি ২০২০
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

জেলা প্রশাসক কার্যালয়ের কর্মচারীদের গ্রেড পরিবর্তনের দাবিতে কর্মবিরতি

admin
জানুয়ারি ২০, ২০২০ ৫:৪৪ অপরাহ্ণ
Link Copied!

ঝালকাঠি প্রতিনিধি: গ্রেড পরিবর্তন ও বেতন গ্রেড উন্নীত করণের দাবিতে সারাদেশের ন্যায় ঝালকাঠিতেও সকাল ৯টায় হাজিরা খাতায় স্বাক্ষর করে কর্মবিরতি ও অবস্থান ধর্মঘট পালন কর্মসূচী শুরু করে জেলা প্রশাসকের কর্মরত কর্মচারীরা।

সোমবার সকাল ৯টা থেকে এ কর্মসূচী শুরু হয়। এতে সভাপতিত্ব করেন বাংলাদেশ কালেক্টরেট সহকারী সমিতির সভাপতি ও জেলা প্রশাসক কার্যালয়ের নাজির মোঃ আলমগীর হোসেন। বক্তব্য রাখেন সহ-সভাপতি অমল কৃষ্ণ রায়, সাধারন সম্পাদক আনিচুর রহমান, সাংগঠনিক সম্পাদক গিয়াস উদ্দিন প্রমুখ।

সোমবার সকাল ৯টায় কর্মবিরতি শুরু হয়ে১১টায় শেষ হয়। কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে সারাদেশে একযোগে এ কর্মসূচী পালন করা হয়েছে। বিভাগীয় কমিশনারের কার্যালয়, জেলা প্রশাসকের কার্যালয়, উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়, উপজেলা ভূমি অফিসে কর্মরত কর্মচারীদের দাবী বাস্তবায়নে এ কর্মসূচী পালন করা হয়েছে।

এছাড়াও আগামীকাল থেকে কর্মসূচীর মধ্যে রয়েছে ২১ জানুয়ারী হাজিরা খাতায় স্বাক্ষর করে সকাল ৯টা থেকে ১১টা পর্যন্ত ২ ঘণ্টা, ২২ ও ২৩ জানুয়ারী হাজিরা খাতায় স্বাক্ষর করে সকাল ৯টা থেকে ১২টা পর্যন্ত ৩ঘণ্টা, ২৭ ও ২৮ জানুয়ারী হাজিরা খাতায় স্বাক্ষর করে সকাল ৯টা থেকে ১টা পর্যন্ত ৪ঘণ্টা এবং ২৫, ২৬ ও ২৭ ফেব্রুয়ারী সকালে হাজিরা খাতায় স্বাক্ষর করে ৯ টা থেকে বিকেল ৫টা পর্যন্ত পুর্ণ দিবস কর্মবিরতির কর্মসূচী পালন করা হবে বলেও জানান কালেক্টরেট কর্মচারী সমিতির সভাপতি মোঃ আলমগীর হোসেন।

স/এষ্