ঢাকাসোমবার , ২০ জানুয়ারি ২০২০
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

ফরিদপুরে বাংলাদেশ কালেক্টরেট সমিতির কর্মবিরতি কর্মসূচি পালন

admin
জানুয়ারি ২০, ২০২০ ৪:৫৫ অপরাহ্ণ
Link Copied!

হারুন-অর-রশীদ,ফরিদপুর প্রতিনিধি : বাংলাদেশ কালেক্টরেট সহকারী সমিতি ফরিদপুর জেলা শাখার উদ্যোগে ৩য় শ্রেণীর কর্মচারীদের পদ পরিবর্তন,পদোন্নতি সুযোগ সৃষ্টি, উন্নত বেতন স্কেলসহ নানা দাবীতে কেন্দ্রীয় কর্মসুচির অংশ হিসেবে ২ ঘন্টা কর্ম বিরতি কর্মসূচি পালন করেছে।

কর্মসূচির অংশ হিসেবে সোমবার (২০ জানুয়ারি) সকাল ৯টা হতে ১১টা পর্যন্ত ২ ঘন্টা ফরিদপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে কর্মবিরতি কর্মসূচি পালন করে ।

কর্মসূচিতে বিভিন্ন দাবীতে বক্তব্য রাখেন, বাংলাদেশ কালেক্টরেট সহকারী সমিতি ফরিদপুর জেলা শাখার সাধারণ সম্পাদক ও ফরিদপুর কলেক্টরেট ক্লাবের সভাপতি মোঃ জাহাঙ্গীর আলম বিশ্বাস, বাংলাদেশ কালেক্টরেট সহকারী সমিতি ফরিদপুর জেলা শাখার যুগ্ন-সাধারণ সম্পাদক রফিকুল আলম সেলিম,সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ,সহ-সভাপতি মোঃ সেলিমুউজ্জামান,মোঃ আব্দুর রাজ্জাক,আকবর আলী বিশ্বাস,মৃনাল কান্তি দাস,মোঃ গোলাম মোস্তফা,মোঃ আক্কাস আলী,কার্যকরী সদস্য সায়েদুল ইসলাম প্রমূখ।

বক্তারা বলেন,জাতীয় পে-স্কেলের ১৬তম গ্রেড থেকে ১১তম গ্রেডের কর্মচারীদের স্কেল ও পদবী পরিবর্তন করতে হবে। তাদের সকল যুক্তিক দাবীগুলো মেনে নেওযার জন্য সরকারের নিকট জোর দাবী জানান। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ২০, ২১ জানুয়ারী ২ঘন্টা,২২,২৩ জানুয়ারী ৩ ঘন্টা,২৭,২৮ জানুয়ারী ৪ ঘন্টা কর্ম বিরতি পালন এবং ২৫ ,২৭ ফেব্রয়ারী পূর্ণ দিবস, ২৮ মার্চ ঢাকায় সমাবেশে করা হবে বলে জানান তারা।

স/এস্