ঢাকাসোমবার , ২০ জানুয়ারি ২০২০
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

বোয়ালমারীতে বাংলাদেশ কালেক্টরেট সহকারী সমিতি (বাকাসস) এর কর্মবিরতি পালন

admin
জানুয়ারি ২০, ২০২০ ৪:৫১ অপরাহ্ণ
Link Copied!

হাসান মাহমুদ মিলু, বোয়ালমারী (ফরিদপুর) : বাংলাদেশ কালেক্টরেট সহকারী সমিতি (বাকাসস) এর কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্ত মোতাবেক পদবী পরিবর্তনের দাবিতে সারা দেশের ন্যায় ফরিদপুরের বোয়ালমারী উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় ও সহকারী কমিশনার (ভূমি) এর কার্যালয়ে কর্মরত ৩য় শ্রেণীর কর্মচারীদের পদের নাম পরিবর্তনের দাবিতে সোমবার (২০.০১.২০) উপজেলা পরিষদ চত্বরে সকাল ৯টা থেকে বেলা ১১ টা পর্যন্ত কর্মবিরতি পালিত হয়েছে।

কর্মবিরতি চলাকালিন বোয়ালমারী উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের দেবেশ চন্দ্র দাস, উচ্চমান সহকারী মো. উকিল হোসেন, অফিস সহকারী জামাল হোসাইন, আলফাডাঙ্গা উপজেলার তারক কুমার মজুমদার, বোয়ালমারী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়ের মো. লুৎফর রহমান ও মো. সেলিমুজ্জামান খানসহ অন্যান্য কর্মচারীবৃন্দ উপস্থিত থেকে তাদের প্রস্তাবিত দাবী উপস্থাপন করেন।

তারা জানান, কেন্দ্রীয় কমিটির নির্দেশনা মোতাবেক ২০ থেকে ২৮ জানুয়ারি পর্যন্ত এ কর্মবিরতি অব্যাহত থাকবে। এ কর্মবিরতিতে উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী কমিশনার (ভূমি) এর কার্যালয়ে দুরদূরান্ত থেকে আসা সেবাগ্রহিতাদের ভোগান্তির শিকার হচ্ছে।

স/এস।