ঢাকাশনিবার , ১১ জানুয়ারি ২০২০
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

ফরিদপুরে উৎসবমুখর পরিবেশে বিজ্ঞান অলিম্পিয়াড অনুষ্ঠিত

admin
জানুয়ারি ১১, ২০২০ ১২:১২ পূর্বাহ্ণ
Link Copied!

হারুন-অর-রশীদ,ফরিদপুর প্রতিনিধি : আনন্দঘন এবং উৎসবমুখর পরিবেশে দেশে বিজ্ঞান ও প্রযুক্তির উন্নয়নের লক্ষ্যে বাংলাদেশ বিজ্ঞান একাডেমির উদ্যোগে ও ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের অর্থায়নে ফরিদপুরে বিজ্ঞান অলিম্পিয়াড ২০২০ অনুষ্ঠিত হয়েছে।

ফরিদপুর শহরের সরকারি রাজেন্দ্র কলেজের সবুজ চত্বরে শুক্রবার (১০ ডিসেম্বর) সকাল নয়টায় জাতীয় সংগীতের সঙ্গে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে এ বিজ্ঞান অলিম্পিয়াডের উদ্বোধন করেন কলেজের অধ্যক্ষ ও লেখক প্রফেসর মোশাররফ আলী।

উদ্বোধনী অনুষ্ঠানে জাতীয় অলিম্পিয়াডের পতাকা উত্তোলন করেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের ফরিদপুর জেলা শাখার ব্যবস্থাপক মোঃ লতিফুর রহমান, সরকারি রাজেন্দ্র কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক অসীম কুমার সাহা।

কর্মসূচিতে সার্বিক সহযোগীতা করেন, ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক রেজভী জামান, পদার্থ বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক কৃষ্ণ কুমার সাহা, রসায়ন বিভাগের সহকারী অধ্যাপক আমিমুল এহসান, গণিত বিভাগের সহকারী অধ্যাপক পরিমল কুমার কুন্ডু, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের ফরিদপুর শাখার অফিসার শাহ্ মোহাম্মদ সাইফুল্লাহ, জুনিয়র অফিসার মোঃ হুমায়ূন কবির প্রমূখ।

স/এষ্