হারুন-অর-রশীদ,ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরে বর্ণাঢ্য আয়োজনের মধ্যে দিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান এর জন্মশতবাষির্কী “মুজিব বর্ষ” ক্ষণ গণনা ও স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে শুক্রবার (১০ ডিসেম্বর) সকালে জেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে জাতীয় সংগীতের মাধ্যমে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। পরে সেখানে জাতির পিতার প্রতিকৃতিকে পুস্পমাল্য অর্পণ শেষে এক মিনিট নিরবতা পালন করেন নেতাকর্মীরা।
পরে সকাল সাড়ে ১০টার সময় ফরিদপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে জেলা প্রশাসক অতুল সরকার এর নেতৃত্বে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের জন্মশতবাষির্কী “মুজিব বর্ষ” এর ক্ষণ গণনা উদযাপন উপলক্ষে একটি বর্ণাঢ্য র্যালী শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে আবার জেলা প্রশাসকের কার্যলয়ের সামনে এসে শেষ হয়। র্যালীতে কয়েক হাজার নানা শ্রেণি পেশার মানুষ অংশ নেন।
র্যালীতে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, রাজেন্দ্র কলেজের অধ্যক্ষ প্রফেসর মোশার্রফ আলী, ফরিদপুরের পুলিশ সুপার মোঃ আলিমুজ্জামান, জেলা পরিষদের চেয়ারম্যান মোঃ লোকমান হোসেন, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মোঃ মনিরুজ্জামান, অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) রোকসানা রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ আসলাম মোল্যা, দিপক কুমার রায়, জেলা আওয়ামীলীগের সভাপতি এ্যাড. সুবল সাহা, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক মোল্যা, সদর উপজেলা নির্বাহী মোঃ মাসুম রেজা, ফরিদপুর প্রেসক্লাবের সভাপতি মোঃ ইমতিয়াজ হাসান রুবেল, ঝর্ণা হাসান, শওকত আলী জাহিদ, অনিমেষ রায়, জাহিদ ব্যাপারী, আক্কাস হোসেন প্রমুখ।
এদিকে একই সাথে জেলার সকল উপজেলায় নানা আয়োজনের মধ্যে দিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান এর জন্মশতবাষির্কী “মুজিব বর্ষ” ক্ষণ গণনা ও স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত হয়েছে।
স/এষ্

