ঢাকাশুক্রবার , ১০ জানুয়ারি ২০২০
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

মুন্সীগঞ্জে নিখোঁজ প্রকৌশলীর লাশ উদ্ধার

admin
জানুয়ারি ১০, ২০২০ ১১:২৫ অপরাহ্ণ
Link Copied!

এম এম রহমান,মুন্সীগঞ্জ: নিখোঁজের চার দিনের মাথায় মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার পুরান ভাষানচর গ্রাম সংলগ্ন ধলেশ্বরী নদী থেকে শুক্রবার দুপুর ১ টার দিকে প্রকৌশলী মেহেদী হাসান জিসানের (৩৫) লাশ উদ্ধার করেছে পুলিশ। বাংলা ক্যাট নামে একটি কোম্পানীর প্রকৌশলী জিসান ও লিখন সরকার গত ৬ জানুয়ারীতে নারায়নগঞ্জের ফতুল্লার বুড়িগঙ্গা নদীতে নিখোঁজ হন।

জিসান রাজশাহীর বোয়ালিয়া থানার গোরহাঙ্গা গ্রামের মোখলেছুর রহমানের ছেলে।

সিরাজদিখান থানার ওসি মো. ফরিদউদ্দিন জানান, নদীতে লাশ ভাসতে দেখে স্থানীয়রা সিরাজদিখান থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌছে লাশ উদ্ধার করে।

পরিবারের সদস্যরা লাশ শনাক্ত করে। তার কপালে কাটা দাগের চিহ্ন পাওয়া গেছে। এছাড়া বাম পায়ের হাটুর নীচ থেকে গোড়ালি পর্যন্ত ক্ষতবিক্ষত অবস্থায় পাওয়া গেছে।

স/এষ্