ঢাকাশুক্রবার , ১০ জানুয়ারি ২০২০
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

বোয়ালমারীতে মুজিববর্ষ উপলক্ষ্যে নানা আয়োজন

admin
জানুয়ারি ১০, ২০২০ ১১:১১ অপরাহ্ণ
Link Copied!

হাসান মাহমুদ মিলু, বোয়ালমারী (ফরিদপুর) থেকে : জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী মুজিববর্ষ উদ্যাপনের ক্ষণ গণনা ও স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষ্যে নানা কর্মসূচী গ্রহন করেছে বোয়ালমারী উপজেলা প্রশাসন।

এ উপলক্ষ্যে ১০ জানুয়ারি শুক্রবার সকালে সাইকেল র‌্যালী, বঙ্গবন্ধু’র চিত্র প্রদর্শনী, ক্ষণ গণনা ঘড়ি স্থাপন ও শিশু কিশোরদের অংশ গ্রহণে বঙ্গবন্ধুর ভাষণ ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

এছাড়া এক বর্ণাঢ্য শোভাযাত্রা বোয়ালমারী পৌর সদরের প্রধান সড়কগুলো প্রদক্ষিন শেষে উপজেলা চত্বরে এক আলোচনা সভায় মিলিত হয়। উপজেলা নির্বাহী অফিসার ঝোটন চন্দ এর সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন পৌর মেয়র মোজাফফর হোসেন বাবলু, সহকারী কমিশনার (ভূমি) শাকিলা বিনতে মতিন, উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক শাহজাহান মীরদাহ পিকুল, থানা অফিসার ইনচার্জ মো. আমিনুর রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান সৈয়দ রাসেল রেজা, মাধ্যমিক শিক্ষা অফিসার মো. আব্দুর রহিম, ইউপি চেয়ারম্যান নাসির মো. সেলিম, নুরুল আলম মিনা মুকুল প্রমুখ। পরে উপজেলা পরিষদ চত্বরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

স/এষ্