হাসান মাহমুদ মিলু, বোয়ালমারী (ফরিদপুর) থেকে : বাংলাদেশ কৃষকলীগের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ফরিদপুরের বোয়ালমারীতে পথসভা করলেন কৃষকলীগের কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ।
বুধবার ৮ জানুয়ারি বিকেলে বোয়ালমারী চৌরাস্তায় বঙ্গবন্ধু স্মৃতি স্তম্ভ সংলগ্ন মাঝকান্দি-ভাটিয়াপাড়া আঞ্চলিক মহাসড়কের পাশে অনুষ্ঠিত পথসভায় বক্তব্য রাখেন কৃষকলীগের খুলনা বিভাগীয় চেয়ারম্যান সৈয়দ আশরাফ আলী, কৃষকলীগের চট্টগ্রাম বিভাগীয় সিনিয়র সহসভাপতি গোলাম মোস্তফা চৌধুরী, কৃষকলীগের খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক নাজমুল ইসলাম পানু প্রমুখ।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা কৃষকলীগের সভাপতি শেখ শহিদুল ইসলাম, জেলা কৃষকলীগের সহসভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা আলাউদ্দিন আহমেদ, জেলা কৃষকলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও বোয়ালমারী কৃষকলীগের সাধারণ সম্পাদক মো. লিটন মৃধা, উপজেলা যুবলীগের (একাংশ) আহ্বায়ক ও চতুল ইউপি চেয়ারম্যান মো. শরীফ সেলিমুজ্জামান লিটু, বোয়ালমারী সরকারি কলেজের সাবেক ভিপি ও থানা ছাত্রলীগের সাবেক সভাপতি বীরমুক্তিযোদ্ধা মো. রোকন উদ্দিন মোল্যা, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক জিএস (বো.স.ক) রাহাদুল আকতার তপন, পৌর কৃষকলীগের যুগ্ম আহ্বায়ক মিয়া মনিরুজ্জামান মিলন প্রমুখ।
স/এ্ষ

