এম এম রহমান,মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জ সদর উপজেলার মোল্লাকান্দি ইউনিয়নের ঢালীকান্দি গ্রামের পাশ দিয়ে পদ্মায় মিলিত হওয়া রজতরেখা নদীর গতিপথ বন্ধ করে দীর্ঘদিন ধরে বালুর ব্যবসা চালাচ্ছে একটি মহল। এতে করে নদীটি পুরা বাজার থেকে শুরু হয়ে শিলই ইউনিয়নের রাকিরকান্দি গ্রামের দািক্ষনে মূল পদ্মা নদী পর্যন্ত প্রায় ৫ কিলোমিটার নদীটি দখল হয়ে গেছে।
স্থানীয় সুত্রে আরো জানাগেছে, নদীটি দিয়ে এক সময় বড় বড় জাহান, লঞ্চ চলাচল করিত। নদীটি ছিলো মুন্সীগঞ্জ সদর উপজেলার ৮টি ইউনিয়নের লাইফ লাইন। কৃষকের উৎপাদিত পন্য পরিবহন আর সাধারন মানুষের বিভিন্ন স্থানে যাতায়াতের একমাত্র মাধ্যম ছিলো এই নদী।
প্রায় ২ বছর আগে এই নদীটির পুরা বাজার ব্রিজের নিচে বালু ভরাট করে মুখ বন্ধ করা হয়। অন্যদিকে এই নদীটির দক্ষিনাংশে মূল পদ্মার মুখেও ভরাট করা হয় বহু আগে। এতে করে নদীর দু”পাড়ের মানুষ নদীতে ঘর বাড়ী উত্তলন করে নদীটি ছোট খালে পরিনত করেছে। কোন কোন স্থানে পুরো নদীর অংশ হয়ে গেছে ফসলী জমি। স্থানীয়রা সেখানে ফসল আবাদ করেছে।
নাম প্রকাশ না করার শর্তে স্থানীয়রা জানান, নদীর পুরা বাজার এলাকায় স্থানীয় ইউপি সদস্য মেজবাউদ্দিন ঢালী নদী ভরাট করে বালুর ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তুলেছে। অন্যদিকে শিলই ইউনিয়নের চেয়ারম্যান আবুল হাশেম লিটনের বড় ভাই ইসমাইল হোসেনও পদ্মার প্রবেশ মুখেও ভরাট করেছে। দুই দিকে থেকে নদীটা ভরাট হওয়ায় বর্ষা কিংবা শুকনো কোন মৌসুমেও এই নদীতে পানি প্রবেশ করে না। এতে করে শুকিয়ে গেছে নদীটি। এতে করে নদীটির ৫ কিলোমিটার অংশ চলে গেছে দখলদারদের পেটে।
সরেজমিনে গিয়ে দেখা যায়, নদীর উত্তর প্রান্তে পুরা বাজার এলাকায় ব্রিজের নিচে ভরাট। দক্ষিন প্রান্তে পদ্মা নদীর প্রবেশ মুখেও ভরাট করে বালু ব্যবসা প্রতিষ্ঠান করায় নদীটির অস্থিত্ব আজ বিলীন হওয়ার পথে। দক্ষিন প্রান্তে নদীর প্রবেশ মুখ ভরাটকারী ইসমাইল দাবি করেন এটা তাদের জমি ছিলো।
অন্যদিকে নদী দখল করে বালু ব্যবসার কথা স্বীকার করে ইউপি সদস্য মেজবাউদ্দিন ঢালী বলেন, ব্রিজের নিচে পলী পড়ে জমির মত ছিলো । সরকার নদী খনন করলে আমি স্বেচ্ছায় বালু সরিয়ে নিবো।
সরকারী কমিশনার ভূমি চমক নিউজকে বলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: ফারুক আহাম্মেদ বলেন, জরিত মেম্বারকে নোটিশ দিয়েছি তিন দিনের মধ্যে দখল না ছাড়লে মামলা দেয়া হবে তাদের বিরুদ্ধে।
স/এষ্

