ঢাকামঙ্গলবার , ৭ জানুয়ারি ২০২০
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

টঙ্গীর বিশ্ব ইজতেমা আগামী শুক্রবার থেকে শুরু সকল প্রস্তুতি সম্পন্ন

admin
জানুয়ারি ৭, ২০২০ ৬:০৭ অপরাহ্ণ
Link Copied!

শাহজাহান শোভন, টঙ্গী থেকে : মুসলিম জাহানের দ্বিতীয় ধর্মীয় সমাবেশ তাবলীগ জামাতের ৫৫তম বিশ^ ইজতেমা টঙ্গীর তুরাগ নদীর তীরে আগামী শুক্রবার বাদ ফজর আম বয়ানের মাধ্যমে শুরু হচ্ছে। ইতিমধ্যে ময়দানের ৯০ ভাগ কাজ সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন আয়োজকরা।

প্রতি বছরের মতো এবারও বাড়তি পুলিশ, র‌্যাব, বিজিবি ও সাদা পোশাকের গোয়েন্দা সংস্থার লোকজন মাঠের ভেতর ও বাইরে নিরাপত্তার দায়িত্বে থাকবেন।

ইজতেমা ময়দানে পাঁচ স্তরের নিরাপত্তাব্যবস্থা নেয়া হয়েছে বলো জানিয়েছে পুলিশ প্রশাসন। এবার ইজতেমায় আইনশৃঙ্খলা বাহিনীর প্রায় সাড়ে ৮হাজার সদস্য দায়িত্ব পালন করবেন। দেশ বিদেশী তাবলীগ জামাতের আ’লমে শূরার ১০ জানুয়ারি শুক্রবার থেকে শুরু হওয়া ইজতেমার আখেরি মোনাজাত হবে ১২ জানুয়ারী রবিবার।

মাঝে ৪দিন বিরতি দিয়ে সা’দ অনুসারীদের বিশ^ ইজতেমা ১৭ জানুয়ারি শুক্রবার থেকে শুরু হয়ে ১৯ জানুয়ারি রবিবার আখেরী মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে এবারের ৫৫তম বিশ্ব ইজতেমা।

ইতিমধ্যে ইজতেমা ময়দানের বিশাল সামিয়ানা টাঙ্গানো, রাস্তাঘাট মেরামত ও পয়ঃনিষ্কাশনের কাজ চলছে জোরেশোরে। ১৬০ একর জমির ওপর প্রায় দুই বর্গকিলোমিটার এলাকাজুড়ে বিশাল চটের প্যান্ডেলের সামিয়ানার নিচে এই ইজতেমা অনুষ্ঠিত হবে।

স্কুল-কলেজ ও মাদ্রাসার ছাত্রসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে ময়দানে প্যান্ডেল তৈরির কাজ করছেন। এছাড়া রাস্তা মেরামত, মাইক টানানো, টয়লেট পরিষ্কার-পরিচ্ছন, ময়দানের আগাছা পরিষ্কারের কাজ করছেন আগত মুসল্লিরা।

বিদেশি নিবাস, বয়ান মঞ্চ, তাশকিল কামরা এরই মধ্যে নির্মাণ সম্পন্ন হয়েছে।
মো. সেলিম মিয়া জানান, প্রায় ৭০ জন সাথী নিয়ে ময়দানে কাজ করতে এসেছেন। তিনি বলেন, ‘আল্লাহর মেহমানরা ইবাদত বন্দেগি করতে আসবেন।

তারা যেন সুন্দরভাবে ইবাদত বন্দেগি করতে পারেন এই জন্য স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে ময়দানের কাজ করছি। আল্লাহকে রাজি খুশি করার জন্য ২০ বছর যাবত ইজতেমা মাঠে কাজ করে আসছি। এই দুনয়িা হচ্ছে ধোঁকার জায়গায়। আমরা এই দুনিয়ায় অনেক গোনার কাজ করেছি। সেই গোনাহ থেকে মাফ পাওয়ার জন্য ইজতমো মাঠে এসেছি।

গাজীপুর সিটি করপোরেশন সূত্রে জানা গেছে, তাদের ব্যবস্থাপনায় ৮টি কন্ট্রোল রুম স্থাপন করা হয়েছে। এছাড়া মাঠের গুরুত্বপূর্ণ স্থানে ১৫টি তোরণ নির্মাণ করা হয়েছে। পুলিশের পক্ষ থেকে ১৪টি এবং র‌্যাবের পক্ষ থেকে ১০টি ওয়াচ টাওয়ার নির্মাণ করা হয়েছে।

এছাড়া মাঠে ব্লিচিং পাউডার ও মশক নিধনের পর্যাপ্ত ওষুধ ছিটানোর কাজ শুরু করা হয়েছে। এছাড়া ৭৫০টি বৈদ্যুতিক বাতি স্থাপন ও ধুলোবালি যাতে না ওঠে সেজন্য পানি ছিটানোর ব্যবস্থা থাকছে।

জনস্বাস্থ্য প্রকৌশল বিভাগের কর্মকর্তারা বলেন, ‘বিশ্ব ইজতেমা ময়দানে পানি সরবরাহ ও পয়ঃনিষ্কাশনের পর্যাপ্ত ব্যবস্থা নেয়া হয়েছে। মুসল্লীর সমাগমকে সামনে রেখে প্রতিদিন সাড়ে তিন কোটি গ্যালন পানির ব্যবস্থা থাকছে।

বাড়তি টয়লেট নির্মাণ ও পাকা টয়লেটগুলো ব্যবহার উপযোগী করা হয়েছে। প্রতি বছরের মতো এবারও পানি ও পয়ঃনিষ্কাশনে মুসলীøদের কোনো সমস্যা হবে না।

গাজীপুর মেট্টোপলিটন পুলিশ কমিশনার আনোয়ার হোসেন বলেন, বিশ্ব ইজতেমায় আগত লাখ লাখ মুসল্লির নিরাপত্তায় পুরো ইজতেমা ময়দান ও এর আশপাশ এলাকায় পাঁচ স্তরের নিরাপত্তা বলয় তৈরি করা হবে। সিসিটিভি, আর্চওয়ে, মেটাল ডিটেক্টর থাকছে পুরো ময়দানজুড়ে।

খিত্তায় খিত্তায় নিরাপত্তা চাদরে ঢেকে ফেলা হবে। সার্বিক নিরাপত্তায় এবার ইজতেমায় ৮ হাজার পুলিশ সদস্য কাজ করবে।

বিশ্ব ইজতেমায় ভারতের যেসব মুরব্বি অংশগ্রহণ করবেন: বিশ্ব ইজতেমার মূল আকর্ষণই থাকে ভারতের শীর্ষস্থানীয় আলেমদের অংশগ্রহণ। গত কয়েকবছর ধরে নিজামুদ্দিন মারকাজের মুরব্বি মাওলানা সাদ কান্ধলভীর সঙ্গে বাংলাদেশ-ভারতসহ অনেক দেশের আলেমদের বিরূপ মনোভাব পরিলক্ষিত হচ্ছে। যার ফলে সাদ কান্ধলভিসহ ভারতের অন্যান্য শীর্ষস্থানীয় আলেমরাও আসতে পারেনি।

তবে এবারের বিশ্ব ইজতেমায় ভারতের মুরব্বিরা অংশগ্রহণ করবেন বলে একটি বিশ্বস্তসূত্রে জানা যায়। সাধারণত ভারতের শীর্ষস্থানীয় আলেমরাই থাকেন আলোচনার কেন্দ্রবিন্দুতে। তাই এবারের ইজতেমায় ভারত থেকে যাদের অংশগ্রহণে সম্ভাবনা বেশি, তারা হলেন-মাওলানা ইব্রাহিম দেওলা, মাওলানা আহমদ লাট, মাওলানা জুহাইরুল হাসান, মাওলানা খোবাইবুল হাসান, মাওলানা ইসমাইল গোধরা, ডক্টর সানাউল্লাহ খান, হাকিম আব্দুল মান্নান, মাওলানা আব্দুর রহমান রাবিয়ানা, মো. ফারুক, ব্যাঙ্গালোর থেকে প্রফেসর আব্দুর রহমান মাদ্রাসী, দিল্লী থেকে সানোয়ার, আলী গড়ের মাওলানা আহমদ হুসাইন গোধরা, মাওলানা আকবর শরীফ, মুম্বাই থেকে মাওলানা ইউনুস এবং মাওলানা উসমান কাকুসি।

এবারের ইজতেমা রেকর্ড সংখ্য মানুষের উপস্থিতির সম্ভাবনা তৈরি হওয়ায় বিশ্ব ইজতেমার মাঠের পরিধি আরও বাড়ানো হয়েছে। আগের খিত্তাগুলোর সঙ্গে এবার অতিরিক্তি ১৪টি খিত্তা যোগ করা হয়েছে।

স/এস্