অনন্যা হীরা : সন্ত্রাসীদের ছুরির আঘাতে বগুড়ার গাবতলী থানা দূর্গাহাটা ইউনিয়নের ভান্ডারা গ্রামের হৃদয় হাসান নামের এক যুবক গুরুতর আহত হলে তাকে গাবতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে চিকিৎসা করা হয় ।
গত ১৭/১২/১৯ ইং তারিখে আনুমানিক বিকাল ৩ টায় একদল সন্ত্রাসী, হৃদয় হাসান (১৬)কে বাড়ী থেকে ডেকে নিয়ে পাসের বাড়ির সামনে জোরপূর্বক পনেরোশত টাকা কেড়ে নিয়ে তাকে মারধর করে। হৃদয় টাকা ফেরত চাইলে সন্ত্রাসীরা তার শরীরের বিভিন্ন স্থানে ধারাল ছুরি দিয়ে আঘাত করে ।
এতে হৃদয়ের বাম হাতের কনিষ্ঠ আঙ্গুল কেটে জখম হয় ও বুকের ডান পাঁজর কেটে রক্ত ঝরতে থাকে । এসময় হৃদয়ের আত্মচিৎকার শুনে তার ভাবি রোজিনা (৩০) ছুটে আসলে সন্ত্রাসীরা তাকেও ছুরি দিয়ে আঘাত করে পালিয়ে যায় ।
এই ব্যাপারে সহকারী পুলিশ সুপার সাবিনা ইয়াসমিনের নির্দেশে গাবতলী থানায় একটি মামলা হয়। হৃদয়ের মা মোসা: জয়নব বাদি হয়ে ১। মো:মোহন (২২)পিতা-নায়েব আলি ২।মো:ডালিম (২১)পিতা-আলতা সাকিদার ৩।মো:আলামিন (২১) পিতা-আজাহার আলী এর বিরুদ্ধে গত ০২/০১/২০২০ইংতারিখে মামলা নং -(৩/০৩)দায়ের করেন ।
মামলার পর থেকে আসামিরা বিভিন্ন ভাবে হৃদয় ও তার পরিবারের লোকজনকে হুমকি দিয়ে প্রকাশ্য ঘুরে বেড়াচ্ছে।
আসামীদের ধরার বিষয়ে পুলিশের ভূমিকা রহস্যজনক বলে দাবি করেছে হৃদয়ের পরিবার ।
স/এষ্

