ঢাকাসোমবার , ৬ জানুয়ারি ২০২০
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

লাল শাপলার রাজ্য

admin
জানুয়ারি ৬, ২০২০ ৫:৩৯ অপরাহ্ণ
Link Copied!

শাহ আলম,গোয়াইনঘাট(সিলেট)প্রতিনিধি: প্রকৃতির অসাধারণ সৌন্দর্যের লীলাভূমি সিলেট। মেঘালয়ের সবুজ পাহাড়ের পাদদেশ ঝর্ণা বেষ্টিত লাল শাপলার বিল। প্রকৃতি যেন এখানে উজাড় করে আপন সৌন্দর্য ঢেলে সাজিয়েছে। সৌন্দর্যের স্বাক্ষী লাল শাপলার রাজ্য,ডিবির হাওর।

হাওরের একদিকে আকাশের সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে সবুজ জৈন্তা-খাসিয়া পাহাড়। পাহাড়ের গায়ে সাদা মেঘের উড়াউড়ি, তার উপরে নীল আকাশ আর আকাশের নিচে শাপলা রাজ্যে লালের হোলি খেলা। প্রকৃতির এই শোভায় বুঁদ হতে ভোরের আলো ফুটে উঠার আগেই এখানে ভিড় করে পর্যটকরা।

সৌন্দর্যের পাশাপাশি বিলটি বহন করছে রাজা বিজয় সিংহের স্মৃতি । পাহাড়, মেঘ, আকাশ,আর লাল শাপলার অপূর্ব মিতালীর সাথে ইতিহাসের ঝাঁপি,এসব বৈশিষ্ট্যই এ বিলকে আলাদা করেছে দেশের অন্য যে কোন শাপলা বিল থেকে । শুধুই সৌন্দর্য আর ইতিহাসই নয়, বিলের শাপলা স্থানীয়দের করে দিয়েছে জীবিকার পথ।

শাপলার হাসি উপভোগ করতে হলে যেতে হয় প্রথম ভোরে । শাপলা রাজ্যর পাশে প্রকৃতির এ সৌন্দর্য আর ইতিহাসের অস্থিত্ব রাজা রাম সিংহের স্মৃতি মন্দির পর্যটকদের জন্য বাড়তি পাওনা। বছরের সেপ্টেম্বর থেকে জানুয়ারী মাস পর্যন্ত শাপলা বিলে যাওয়ার উপযুক্ত সময় । ভোরের আলো ফোটার আগেই বের হয়ে পৌঁছাতে হবে। কারণ দিনের আলো বাড়তে বাড়তে স্মল্লান হয়ে যায় শাপলার হাসি।

জৈন্তাপুরে জৈন্তরাজ্যের রাজা রাম সিংহের স্মৃতিবিজরিত ডিবির হাওর, ইয়াম, হরফকাটা কেন্দ্রী বিল সহ রয়েছে চারটি বিল। ৪টি বিলে প্রায় ৯ শত একর ভূমিতে প্রাকৃতিক ভাবে লাল শাপলার জন্ম। বিলগুলোকে কেন্দ্র করেই নাম করা হয়েছে ডিবির হাওর।

হাওরে নৌকায় ঘুরতে পারবেন। গেলে তো অবশ্যই নৌকায় উঠবেনই। ভাড়া নিবে ঘন্টায় ৩০০ টাকা। এই ভাড়া উপজেলা প্রশাসন থেকে নির্ধারন করে দেয়া। মাঝারি সাইজের এক নৌকায় ৭/৮ জন উঠা যায় অনায়াসেই।

স/এষ্