ঢাকাসোমবার , ৬ জানুয়ারি ২০২০
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

সান্তাহারে এইচ.এস.সি পরীক্ষার্থীদের বিদায় ও বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান

admin
জানুয়ারি ৬, ২০২০ ৫:৩৪ অপরাহ্ণ
Link Copied!

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : সোমবার বেলা ১১টায় বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার সরকারি কলেজের উদ্যোগে ২০২০ ইং সালের এইচ.এস.সি পরীক্ষার্থীদের বিদায় ও বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান কলেজ ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়েছে।

সান্তাহার সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. প্রদীপ কুমার সাহার সভাপতিত্বে অনুষ্ঠিত পরীক্ষার্থীদের বিদায়ী আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বগুড়া-৩ (আদমদীঘি-দুপচাঁচিয়া) এলাকার সংসদ সদস্য আলহাজ্ব এ্যাডভোকেট মো: নুরুল ইসলাম তালুকদার, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ মো: মোসলেম উদ্দিন, সান্তাহার পৌরসভার মেয়র আলহাজ্ব তোফাজ্জল হোসেন ভুট্টু, কলেজের উপাধ্যক্ষ ড. মো: আব্দুল ওহাব, পৌরসভার প্যানেল মেয়র জার্সিস আলম রতন, সান্তাহার পৌর আওয়ামীলীগের সভাপতি আবুল কাশেম, অন্যন্যাদের মধ্যে বক্তব্য রাখেন শিক্ষক পরিষদের সাধারন সম্পাদক সাজ্জাদুর রহমান, সহকারী অধ্যাপক আবু শোয়েব মো: মাহাহারুল ইসলাম, সহকারী অধ্যাপক আনোয়ারুল কবির তালুকদার, ছাত্রনেতা তানভী রহমান তনু প্রমুখ।

আলোচনা শেষে কলেজের ছাত্র-ছাত্রীদের নিয়ে বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

স/এষ্