ঢাকাসোমবার , ৬ জানুয়ারি ২০২০
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

ফরিদপুরে বাস-মাইক্রো মুখোমুখি সংঘর্ষে নিহত ৬

admin
জানুয়ারি ৬, ২০২০ ৫:৩০ অপরাহ্ণ
Link Copied!

হাসান মাহমুদ মিলু, বোয়ালমারী (ফরিদপুর) থেকে : বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামাদলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম-আহ্বায়ক, ফরিদপুর জেলা ওলামাদলের সভাপতি আলহাজ্ব ডা. মো. শরিফুল ইসলাম শরীফসহ সড়ক দুর্ঘটনায় ৬জনের মৃত্যু হয়েছে।

সোমবার (০৬.০১.২০) ভোর সাড়ে ছয়টার দিকে ফরিদপুর সদর উপজেলার করিমপুরে মাইক্রোবাসটি পৌঁছালে ঢাকা থেকে চুয়াডাঙ্গাগামী মামুন পরিবহন নামে একটি যাত্রীবাহী বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মাইক্রোবাসটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়।

এ সময় ঘটনাস্থলে একই পরিবারের ৪জনসহ ছয়জনের মৃত্যু হয়। ডা. শরীফের বাড়ি বোয়ালমারী পৌর-শহরের ছোলনা গ্রামে।

পরিবার সূত্রে জানা যায়, সোমবার ভোরে ডা. শরীফ পরিবারসহ বোয়ালমারীর নিজ বাড়ি থেকে কক্সবাজার যাওয়ার পথে ফরিদপুরের করিমপুরে এ মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় শিকার হন। এতে ঘটনাস্থলেই ৬জনের মৃত্যু হয়।

নিহতরা হলেন, ডা. শরিফুল ইসলাম শরীফ (৪২), তার মেয়ে-তাবাসসুম (৭), শালিকা-তাকিয়া (১২), ভাগ্নী-তানজিলা (১৮), মাইক্রোবাস চালক নাহিদ (৪৫) ও ডা. শরিফুলের বন্ধু ঢাকা পুলিশ হেডকোয়ার্টারে কর্মরত উপ-পুলিশ পরিদর্শক, আলফাডাঙ্গা উপজেলার বুড়াইচ ইউনিয়নের হেলেনচাটি গ্রামের মো. ফারুক হোসেন। এ ঘটনায় আহত হয়েছেন ডা. শরীফুলের স্ত্রী রিম্মি।

তার অবস্থাও আশঙ্কাজনক। তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আজ মাগরিবের নামাজ শেষে বোয়ালমারী ছোলনা সালামিয়া মাদ্রাসা মাঠে নিহতদের জানাজা শেষে ছোলনা গোরস্থানে দাফন করা হবে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে করিমপুর হাইওয়ে পুলিশফাঁড়ির ওসি ছাফুর আহম্মেদ বলেন, দুর্ঘটনায় নিহতদের মৃতদেহ উদ্ধার করে করিমপুর হাইওয়ে পুলিশ ফাঁড়িতে আনা হয়। নিহতদের পরিবারের কোন অভিযোগ না থাকায় স্বজনদের নিকট লাশ হস্তান্তর করা হয়েছে। মারাত্মক আহত রিম্মি ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধিন রয়েছেন।

স/এষ্