ঢাকারবিবার , ৫ জানুয়ারি ২০২০
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

বদলগাছীতে ছাত্রলীগের ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

admin
জানুয়ারি ৫, ২০২০ ৬:৫৫ অপরাহ্ণ
Link Copied!

খালিদ হোসেন মিলু বদলগাছী( নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর বদলগাছী বঙ্গবন্ধু সরকারি মহাবিদ্যালয় ও বদলগাছী উপজেলা শাখার আয়োজনে বাংলাদেশ ছাত্রলীগ এর গৌরব ও ঐতিহ্যের ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।

গত ৪ জানুয়ারী শনিবার বেলা ১১টায় উপজেলার মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে বাংলাদেশ ছাত্রলীগের বদলগাছী বঙ্গবন্ধু সরকারি কলেজ শাখার সভাপতি মো. জাহিদ হোসেন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্থানীয় এমপি আলহাজ্ব ছলিম উদ্দীন তরফদার সেলিম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বদলগাছী উপজেলা আওয়ামীলীগের সভাপতি আ, জা, ম শফি মাহমুদ, সাধারণ সম্পাদক আলহাজ্ব আবু খালেদ বুলু, সদর ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম মন্ডল, বাংলাদেশ ছাত্রলীগের বঙ্গবন্ধু সরকারি কলেজ শাখার সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান ইমামুল আল হাসান তিতু, জেলা মহিলালীগের সম্পাদিকা ফেন্সি আক্তারসহ স্থানীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দ।

এ সময় কেক কেটে ও র‌্যালিসহ বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়।

স/এষ্