ঢাকারবিবার , ৫ জানুয়ারি ২০২০
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

হিলিতে বিভিন্ন মাদকদ্রব্যসহ ৯ মাদকব্যবসায়ীকে আটক করেছে পুলিশ

admin
জানুয়ারি ৫, ২০২০ ৬:৫১ অপরাহ্ণ
Link Copied!

হিলি প্রতিনিধি। দিনাজপুরের হিলিতে মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ফেনসিডিল, ইয়াবা, গাঁজা, হেরোইনসহ ৯ মাদকব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। আজ রবিবার ভোররাত থেকে সকাল পর্যন্ত হিলি সীমান্তের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলো, ফারুক হোসেন, আব্দুল আলিম, গুলজার, মিলন আলী, ফরিদা বেগম, শেফালি বেগম, হাবিল, ইসমাইল, আশরাফুল। এদের সকলের বাড়ি হিলি সীমান্তের বিভিন্ন এলাকায়।

হাকিমপুর সার্কেলের সিনিয়র সহকারি পুলিশ সুপার আখিউল ইসলাম বলেন, হাকিমপুর থানা পুলিশের বিশেষ একটি টহল দল আজ রবিবার ভোররাত থেকে সকাল পর্যন্ত হিলি সীমান্তের বিভিন্ন এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করেন।

এসময় ৩৯ বোতল ফেনসিডিল, ৩ গ্রাম হেরোইন, ১২৫পিস ইয়াবা ও ২শ গ্রাম গাঁজাসহ ৯জনকে আটক করা হয়। পরে এদের মধ্যে ২জনকে ভ্রাম্যমান আদালতে উপস্থাপন করা হলে আদালত তাদের তিন মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন। পরে বাকীদের বিরুদ্ধে মামলা দায়ের র্প্বূক সকলকে আদালতের মাধ্যমে দিনাজপুর কারাগারে প্রেরন করা হয়েছে।

স/এষ্