ঢাকাশুক্রবার , ৩ জানুয়ারি ২০২০
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

মানিকগঞ্জে জাতীয় সমাজসেবা দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

admin
জানুয়ারি ৩, ২০২০ ৪:০১ পূর্বাহ্ণ
Link Copied!

কৃষ্ণ চন্দ্র রাজবংশী, মানিকগঞ্জ প্রতিনিধি : “সোনার বাংলায় মুজিব বর্ষে সমাজকল্যান এগিয়ে চলে” এই পতিপাদ্য বিষয়ে মানিকগঞ্জেও জাতীয় সমাজসেবা দিবস উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার সকালে কোর্ট চত্বর থেকে জেলা প্রশাসক এস এম ফেরদৌস এর নেতৃত্বে একটি র‌্যালি বের হয়ে শহর প্রদক্ষিন করে।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা সমাজসেবার উপ পরিচালক জোয়ারদার মোহাম্মদ মহিউদ্দীন, সহাকারী পরিচালক আব্দুল বাতেন, সরকারি শিশু পরিবারের তত্বাবাধায়ক লাভলী খানম, এ্যাসেড এর রফিকুল ইসলাম, এমডিপিওডির নির্বাহী পরিচালক ইন্তাজ উদ্দিন, সিডসের নির্বাহী পরিচালক নুরুল ইসলাম, পাশার নির্বাহী পরিচালক ফরিদ খান, সিএসডির নির্বাহী পরিচালক নাছির উদ্দিন, বারসিকের রাশেদা আক্তার, জাগরণী চক্র ফাউন্ডেশনের শাখা ব্যবস্থাপক মাসুদ রান সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।

পরে জেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

স/এষ্